ব্যাখ্যা: বাক্যের অন্তর্গত শব্দের পারস্পরিক সম্পর্ক ব্যাকরণের কারক অংশে আলোচিত হয়। বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক, তাকে কারক বলে। কারক বিশ্লেষণ মূলত বাক্যতত্ত্বেরই আলোচ্য বিষয়। অন্যদিকে, সন্নিহিত দুটি ধ্বনির মিলন হলো সন্ধি। বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দ ও ধাতু হলো পদ। ক্রিয়া সংঘটনের সময়কে কাল বলে।