ব্যাখ্যা: ধ্বনি উচ্চারণে ব্যবহৃত ফুসফুস থেকে শুরু করে ঠোঁট পর্যন্ত প্রতিটি অঙ্গই বাগ্যন্ত্রের অংশ। স্বরযন্ত্র, ফুসফুস, দাঁত, জিভ ইত্যাদি সবই বাগ্যন্ত্রের অন্তর্ভুক্ত।
ব্যাখ্যা: কবি আলাওল রচিত 'পদ্মাবতী' কাব্যের চরণ এটি। 'তাম্বুল' (পান) এবং 'রাতুল' (লাল)। পানের কারণে ঠোঁট লাল হওয়ার সাধারণ রীতির বিপরীতে কবি বলেছেন ঠোঁটের (অধর) রূপের পরশে পান লাল হয়ে উঠেছে।