ব্যাখ্যা: সাধারণ ধর্মবাচক পদের সাথে উপমানবাচক পদের যে সমাস হয়, তাকে উপমান কর্মধারয় সমাস বলে। যেমন— শশকের ন্যায় ব্যস্ত = শশব্যস্ত, তুষারের ন্যায় শুভ্র = তুষারশুভ্র। অন্যদিকে কালচক্র ও পরাণপাখি রূপক কর্মধারয় সমাস।
ব্যাখ্যা: গড্ডলিকা প্রবাহ' বাগধারার 'গড্ডল' অর্থ- ভেড়া, গাড়ল বা মেষ এবং বাগধারাটির অর্থ- অন্ধ অনুকরণ। 'গড্ডল' হলো সংস্কৃত শব্দ। উল্লেখ্য, ভেড়ার পালের স্বভাব হলো ভালো বা মন্দ না বুঝে অন্ধের ন্যায় একে অন্যকে অনুসরণ করা।