ক. ক্রন্দন > কাঁদা
খ. অঞ্চল > আঁচল
গ. সংগীত > গীতিকা ✔
ঘ. দন্ত > দাঁত
ব্যাখ্যা: সংগীত > গীতিকা যথাযথ ধ্বনি পরিবর্তন নয়। এটি ধ্বনি পরিবর্তনের কোনো নিয়মের মধ্যে পড়ে না। অন্যদিকে, ক্রন্দন > কাঁদা, অঞ্চল > আঁচল, দন্ত > দাঁত 'নাসিক্যীভবন'-এর অন্তর্ভুক্ত ধ্বনি পরিবর্তন। প্রথমটি ও তৃতীয়টি 'ন' ধ্বনি, দ্বিতীয়টি 'ঞ' ধ্বনির লোপে ধ্বনি পরিবর্তন হয়েছে। নাসিক্য ব্যঞ্জনধ্বনি (ং, ঞ, ণ, ন, ম) লোপ পাওয়ার ফলে পূর্ববর্তী স্বরধ্বনি সানুনাসিক হলে, পরিবর্তনজনিত এই প্রক্রিয়ার নাম নাসিক্যীভবন।
বিজ্ঞাপন
