ব্যাখ্যা: মৃগয়া' শব্দের 'মৃগ' বলতে পশুকে বোঝানো হয়। এটি সংস্কৃতজাত বিশেষ্য শব্দ। বন্য পশুপাখি শিকারকে বলা হয় 'মৃগয়া'। যেমন- রাজা মৃগয়ায় বেরিয়েছেন। তবে 'মৃগ' দ্বারা বিশেষ অর্থে হরিণকে বোঝানো হয়।
ব্যাখ্যা: বাংলা ভাষায় প্রথম অভিধান সংকলন করেন রামচন্দ্র বিদ্যাবাগীশ। তাঁর সম্পাদিত অভিধান 'বঙ্গভাষাভিধান' ১৮১৭ সালে কলকাতা থেকে প্রকাশিত হয়। অন্যদিকে, রাজশেখর বসু 'চলন্তিকা', হরিচরণ দে 'নূতন বাঙ্গালা অভিধান' ও অশোক মুখোপাধ্যায় 'সমার্থশব্দকোষ' অভিধান সংকলন করেন।
ব্যাখ্যা: উত্তর তালিকায় ভুলবশত 'খ' চিহ্নিত হলেও কবি কাজী নজরুল ইসলাম সঠিক প্রশ্নোক্ত চরণটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 'সর্বহারা' (১৯২৬) কাব্যগ্রন্থের 'কৃষাণের গান' কবিতার অন্তর্ভুক্ত। এখানে কবি সমাজের ধনী ও বণিক শ্রেণির শোষণমূলক আচরণের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন।