ব্যাখ্যা: মীর মশাররফ হোসেনের বিখ্যাত উপন্যাস 'বিষাদসিন্ধু'। তাঁর রচিত এ উপন্যাসটি বাংলা সাহিত্যের একমাত্র কাব্যধর্মী উপন্যাস। ইতিহাস আশ্রিত উপন্যাসটিতে মাবিয়ার পুত্র দামেস্ক অধিপতি এজিদ নবীর দৌহিত্র ইমাম হাসানকে কৌশলে বিষ প্রয়োগে হত্যা এবং ইমাম হোসেনকে কারবালার প্রান্তরে যুদ্ধে পরাজিত করে হত্যা করে, যার করুণ কাহিনি এ উপন্যাসে বর্ণিত হয়েছে। তার আরও কিছু উপন্যাস 'রত্নবতী', 'গাজী মিয়ার বস্তানি', 'নিয়তি কি অবনতি'।
ব্যাখ্যা: বাক্যের অন্তর্গত শব্দের পারস্পরিক সম্পর্ক ব্যাকরণের কারক অংশে আলোচিত হয়। বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক, তাকে কারক বলে। কারক বিশ্লেষণ মূলত বাক্যতত্ত্বেরই আলোচ্য বিষয়। অন্যদিকে, সন্নিহিত দুটি ধ্বনির মিলন হলো সন্ধি। বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দ ও ধাতু হলো পদ। ক্রিয়া সংঘটনের সময়কে কাল বলে।
ব্যাখ্যা: শনিবারের চিঠি' (১৯২৪) পত্রিকার সম্পাদক ছিলেন সজনীকান্ত দাস। তাঁর সম্পাদিত আরেকটি বিখ্যাত পত্রিকা 'বঙ্গশ্রী'। 'বঙ্গদর্শন' (১৮৭২) পত্রিকার সম্পাদক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
ব্যাখ্যা: ড. আহমদ শরীফ তার 'বাঙালি ও বাঙলা সাহিত্য' গ্রন্থে মধ্যযুগের ৩ জন চণ্ডীদাসের কথা বলেছেন। তারা হলেন- i. অনন্ত বড়ু চণ্ডীদাস- সর্বপ্রাচীন চণ্ডীদাস, ii. চণ্ডীদাস-চৈতন্য-পূর্বকালের বা জ্যেষ্ঠ সমসাময়িক ও iii. দীন চণ্ডীদাস- আঠারো শতকের শেষার্ধ।