ব্যাখ্যা: ইন্দো-ইউরোপীয় ভাষাবংশকে দু'ভাগে ভাগ করা হয়েছে: কেন্তুম ও শতম। কেন্তুম ভাগের মধ্যে থাকা 'হিত্তিক' ও 'তুখারিক' ভাষার শাখাগুলো এশিয়ার অন্তর্ভুক্ত।
ব্যাখ্যা: ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে শহীদ আসাদের রক্তমাখা শার্টকে উপলক্ষ করে কবি শামসুর রাহমান 'আসাদের শার্ট' কবিতাটি রচনা করেন। এটি তাঁর 'নিজ বাসভূমে' (১৯৭০) কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত। --- ৩৬তম বিসিএস ভাষা
ব্যাখ্যা: প্রদত্ত কী-তে ভুলবশত 'গ' লেখা হলেও ব্যাখ্যামতে উত্তর 'খ' মাইকেল মধুসূদন দত্তের (১৮২৪-১৮৭৩) পূর্ববর্তী গুরুত্বপূর্ণ কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত (১৮১২-১৮৫৯)। তিনি এমন একটি সময়ে বাংলা সাহিত্যে পদার্পণ করেন যখন মধ্যযুগ ও আধুনিক যুগের একটি সংযোগ স্থাপিত হয়েছিল। মধ্যযুগের সর্বশেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর এবং আধুনিক যুগের প্রথম বিদ্রোহী কবি মাইকেল মধুসূদন দত্তের মাঝামাঝি সময়ে ঈশ্বরচন্দ্র গুপ্তের আবির্ভাব ঘটে। এই দুই গুরুত্বপূর্ণ সময়ের কাব্যবৈশিষ্ট্যের জন্য তাকে 'যুগসন্ধিক্ষণের কবি'-ও বলা হয়। অন্যদিকে কায়কোবাদ (১৮৫৭-১৯৫১); রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১-১৯৪১) এবং সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী (১৮৮০-১৯৩১) মধুসূদন দত্তের পরবর্তী কবি হিসেবে বিবেচ্য। ৪৮তম বিসিএস