ব্যাখ্যা: পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থের প্রাধান্য থাকে, তাকে অব্যয়ীভাব সমাস বলে। 'রীতিকে অতিক্রম না করে' = যথারীতি (অব্যয়ীভাব সমাস)।
ব্যাখ্যা: উৎক্ষেপণ' শব্দের 'উৎ' উপসর্গ 'ঊর্ধ্ব' অর্থ ধারণ করেছে। এটি তৎসম উপসর্গের উদাহরণ। 'ঊর্ধ্ব' অর্থে প্রযুক্ত 'উৎ' উপসর্গযুক্ত শব্দের আরও উদাহরণ- উন্নতি, উদগ্রীব, উৎক্ষিপ্ত, উত্তোলন, উদ্যম ইত্যাদি।