ব্যাখ্যা: পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থের প্রাধান্য থাকে, তাকে অব্যয়ীভাব সমাস বলে। 'রীতিকে অতিক্রম না করে' = যথারীতি (অব্যয়ীভাব সমাস)।
ব্যাখ্যা: সৈয়দ ওয়ালীউল্লাহর লেখা নাটক 'বহিপীর'। তাহেরা নামে এক অসহায় তরুণী ও এক সাধুবেশী ভণ্ড পীরের বিয়ে ও বিয়ে পরবর্তী ঘটনাকে কেন্দ্র করে বহিপীর নাটকটি রচিত হয়েছে। অন্যদিকে 'কবর', 'পায়ের আওয়াজ পাওয়া যায়' এবং 'ওরা কদম আলী' নাটকের রচয়িতা যথাক্রমে মুনীর চৌধুরী, সৈয়দ শামসুল হক এবং মামুনুর রশীদ।