ব্যাখ্যা: মধ্যযুগের সর্বজনস্বীকৃত প্রথম নিদর্শন হলো বড়ু চণ্ডীদাসের 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্য। মোট ১৩টি খণ্ডে বিন্যস্ত এ কাব্যে প্রথম খণ্ড হলো- জন্মখণ্ড এবং শেষখণ্ড হলো- বিরহ খণ্ড (রাধাবিরহ)। পয়ার ও ত্রিপদী ছন্দে রচিত এ কাব্যে ৪১৮টি পদ আছে। এটি আঙ্গিক বা গঠনরীতিতে নাট্যগীতি ও প্রকরণে পদাবলি। ৪৭তম বিসিএস
ব্যাখ্যা: বিরাট গরু-ছাগলের হাট' বাক্যে বিশেষণ পদ 'বিরাট' বিশেষ্য পদ 'হাট'-কে বিশেষিত করে, 'গরু-ছাগল'-কে নয়। গঠনগতভাবে 'গরু-ছাগলের' একটি সম্বন্ধ পদ, যা হাটের ধরনকে বোঝাচ্ছে। তাই এই শিরোনামকে অপপ্রয়োগ বলা যায় না।