ক. কাজী আবদুল ওদুদ
খ. এস ওয়াজেদ আলি ✔
গ. আবুল ফজল
ঘ. আবদুল কাদির
ব্যাখ্যা: ড. মুহম্মদ শহীদুল্লাহ'র সভাপতিত্বে ১৯২৬ সালে ১৯ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 'মুসলিম সাহিত্য সমাজ' প্রতিষ্ঠিত হয়। এ সংগঠনের মূলমন্ত্র ছিল 'বুদ্ধির মুক্তি' আন্দোলন। এ আন্দোলনে জড়িত অন্যতম ব্যক্তিরা হলেন কাজী আবদুল ওদুদ, আবুল ফজল, আবদুল কাদির। এস ওয়াজেদ আলী ছিলেন প্রমথ চৌধুরী সম্পাদিত 'সবুজপত্র' পত্রিকার অন্যতম লেখক।
ক. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
খ. রাজেন্দ্রলাল মিত্র
গ. হরপ্রসাদ শাস্ত্রী
ঘ. সুকুমার সেন ✔
ব্যাখ্যা: ড. হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কার করেন। এতে পাওয়া যায় সাড়ে ৪৬টি পদ। পুথির পাতা নষ্ট হয়ে যাওয়ায় ২৪, ২৫ ও ৪৮ নং পদগুলো পাওয়া যায়নি এবং ২৩নং পদটি খণ্ডিত আকারে পাওয়া যায়। ড. প্রবোধচন্দ্র বাগচী কলিকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত Journal of the Department of Letters (1938)-এ চর্যার যে সংস্করণ প্রকাশ করেন, তাতে তিনি ঐ সাড়ে তিন পদের তিব্বতি অনুবাদ অবলম্বনে সেগুলোর সংস্কৃত ভাষান্তরের চেষ্টা করেন। সেই সংস্কৃত অনুবাদ অবলম্বনে ড. সুকুমার সেন Indian Linguistics-এর দশম সংখ্যায় 'Old Bengali Texts or Charyagitikosa'-এ আনুমানিক বাংলা রূপান্তর প্রকাশ করেন।