ব্যাখ্যা: অনুভূতিজাত দ্বিরুক্ত শব্দ হলো- ছমছম। এটি অব্যয়ের দ্বিরুক্তি হিসেবে অনুভূতি বা ভাব বোঝাতে ব্যবহৃত হয়। যেমন: ভয়ে গা ছমছম করছে। ঝমঝম (বৃষ্টি পড়ার শব্দ) বস্তুর ধ্বনির অনুকার হিসেবে ধ্বন্যাত্মক দ্বিরুক্তি।
ব্যাখ্যা: মধ্যযুগে বাংলা সাহিত্যে শ্রীচৈতন্যদেবের জীবনকাহিনি অবলম্বনে জীবনী সাহিত্যের ধারা গড়ে ওঠে। যেমন— কৃষ্ণদাস কবিরাজের 'চৈতন্যচরিতামৃত' ও বৃন্দাবন দাসের 'চৈতন্যভাগবত'।