ব্যাখ্যা: ব্যক্ত' (অর্থ: প্রকাশ পেয়েছে এমন/প্রকাশিত) শব্দের বিপরীত শব্দ হলো 'গূঢ়' (অর্থ: গুপ্ত/লুক্কায়িত)। 'ত্যক্ত', 'গ্রাহ্য' ও 'দৃঢ়' শব্দের বিপরীত শব্দ যথাক্রমে গৃহীত, অগ্রাহ্য ও শিথিল।
ব্যাখ্যা: ড. হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কার করেন। এতে পাওয়া যায় সাড়ে ৪৬টি পদ। পুথির পাতা নষ্ট হয়ে যাওয়ায় ২৪, ২৫ ও ৪৮ নং পদগুলো পাওয়া যায়নি এবং ২৩নং পদটি খণ্ডিত আকারে পাওয়া যায়। ড. প্রবোধচন্দ্র বাগচী কলিকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত Journal of the Department of Letters (1938)-এ চর্যার যে সংস্করণ প্রকাশ করেন, তাতে তিনি ঐ সাড়ে তিন পদের তিব্বতি অনুবাদ অবলম্বনে সেগুলোর সংস্কৃত ভাষান্তরের চেষ্টা করেন। সেই সংস্কৃত অনুবাদ অবলম্বনে ড. সুকুমার সেন Indian Linguistics-এর দশম সংখ্যায় 'Old Bengali Texts or Charyagitikosa'-এ আনুমানিক বাংলা রূপান্তর প্রকাশ করেন।