ব্যাখ্যা: মধ্যযুগে বাংলা সাহিত্যে শ্রীচৈতন্যদেবের জীবনকাহিনি অবলম্বনে জীবনী সাহিত্যের ধারা গড়ে ওঠে। যেমন— কৃষ্ণদাস কবিরাজের 'চৈতন্যচরিতামৃত' ও বৃন্দাবন দাসের 'চৈতন্যভাগবত'।
ব্যাখ্যা: রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত 'গীতাঞ্জলি' কাব্যগ্রন্থটি বাংলা ১৯১০ সালে প্রকাশিত হয়। (পরবর্তীতে এর ইংরেজি অনুবাদ 'Gitanjali: Song Offerings'-এর জন্য তিনি ১৯১৩ সালে নোবেল পুরস্কার লাভ করেন)।
ব্যাখ্যা: রেনেসাঁ বা ইসলামি পুনর্জাগরণবাদী কবি' ফররুখ আহমদের রচিত শ্রেষ্ঠ ও জনপ্রিয় কাব্যগ্রন্থ 'সাত সাগরের মাঝি' ১৯৪৪ সালে প্রকাশিত হয়। তার কবিতায় ইসলামি রেনেসাঁর যে জাগরণ এই কাব্যগ্রন্থে তার পরিপূর্ণ পরিচয় পাওয়া যায়। এটি উৎসর্গ করা হয় আল্লামা ইকবালকে। এ কাব্যগ্রন্থের ১৯টি কবিতার মধ্যে উল্লেখযোগ্য— সাত সাগরের মাঝি, পাঞ্জেরী, সিন্দবাদ, আকাশ-নাবিক, ডাহুক, নিশান, শাহরিয়ার, এইসব রাত্রি ইত্যাদি।
ব্যাখ্যা: পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থের প্রাধান্য থাকে, তাকে অব্যয়ীভাব সমাস বলে। 'রীতিকে অতিক্রম না করে' = যথারীতি (অব্যয়ীভাব সমাস)।