ক. হরফের ছড়া ✔
খ. বর্ণশিক্ষা
গ. বর্ণপরিচয়
ঘ. সহজ ছড়া
ব্যাখ্যা: বাংলা সাহিত্যে 'ইসলামী রেনেসাঁ'র কবি ফররুখ আহমদ (১৯১৮-১৯৭৪) রচিত একটি শিশুতোষ গ্রন্থ হলো 'হরফের ছড়া' (১৯৭০)। গ্রন্থটি তিনি শিশুদের উপযোগী করে সুপরিচিত চিত্র, বর্ণ ও সুরের সঙ্গে সঙ্গতি রেখে রচনা করেছেন। এছাড়া তার রচিত আরও কয়েকটি শিশুতোষ গ্রন্থ: পাখির বাসা, নতুন লেখা, চাঁদের আসর, ছড়ার আসর, ফুলের জলসা ইত্যাদি। 'বর্ণপরিচয়' (১৮৫৫) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত পাঠ্য ও শিশুতোষ গ্রন্থ।