ব্যাখ্যা: ১৯০৯ সালে বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ বাঁকুড়া জেলার কাঁকিল্যা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘর থেকে 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যের পুথি উদ্ধার করেন।
ব্যাখ্যা: বিকল্পগুলোর মধ্যে (গ) বাক্যটি প্রযোগগত দিক থেকে সঠিক। অন্য তিনটির শুদ্ধ রূপ হবে— 'আমি কারও সাতেও নেই, পাঁচেও নেই', 'আপনি সপরিবারে আমন্ত্রিত' এবং 'সারাজীবন ভূতের বেগার খেটে মরলাম'।
ব্যাখ্যা: যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে তাকে এককথায় 'প্রোষিতভর্তৃকা' বলে। পক্ষান্তরে, যে পুরুষের স্ত্রী বিদেশে থাকে তাকে 'প্রোষিতপত্নীক' বা 'প্রোষিতভার্য' বলা হয়।