ব্যাখ্যা: এটি তৎসম স্বরসন্ধির নিয়ম। অ-কার কিংবা আ-কারের পর ই-কার কিংবা ঈ-কার থাকলে উভয়ে মিলে এ-কার হয় এবং এ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়। এখানে ‘শুভ’ শব্দের শেষের ‘অ’ এবং ‘ইচ্ছা’ শব্দের ‘ই’ মিলে ‘এ-কার’ হয়েছে (শুভ + ইচ্ছা = শুভেচ্ছা)।
ব্যাখ্যা: বিসর্গ সন্ধির নিয়ম অনুযায়ী, ই বা উ-কারের পর বিসর্গ (ঃ) থাকলে এবং তারপরে ক, খ, প, ফ থাকলে বিসর্গ স্থানে মূর্ধন্য-ষ (ষ্) হয়। এখানে চতুঃ (উ-কারের পর বিসর্গ) + পদ মিলে ‘চতুষ্পদ’ শব্দটি গঠিত হয়েছে।
ব্যাখ্যা: এটি তৎসম স্বরসন্ধির একটি নিয়ম। ই-কার কিংবা ঈ-কারের পর ই ও ঈ ভিন্ন অন্য স্বরবর্ণ থাকলে ই বা ঈ স্থানে য-ফলা (্য) হয় এবং তা পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়। এখানে 'জাতি' শব্দের শেষের 'ই' এবং 'অভিমান' শব্দের শুরুর 'অ' মিলে ত-এ য-ফলা (ত্য) হয়েছে। যেহেতু পরপদের শুরুতে 'অ' আছে, তাই য-ফলার সাথে কোনো আ-কার হবে না (জাতি + অভিমান = জাত্যভিমান)।