ব্যাখ্যা: ‘অধ্যবসায়’ শব্দের প্রমিত উচ্চারণ ‘ওদ্ধোবশায়’। আদ্য ‘অ’-এর পর য-ফলা যুক্ত ব্যঞ্জন থাকায় তা ‘ও’ হয়ে যায় এবং য-ফলাযুক্ত বর্ণটি দ্বিত্ব (দ্ধ) হয়।
ব্যাখ্যা: বাংলাদেশের আদিম অধিবাসীদের (যেমন: কোল, ভিল ইত্যাদি) ভাষা ও সংস্কৃতির যেসব উপাদান বাংলায় রক্ষিত হয়েছে, সেগুলোকে দেশি শব্দ বলা হয়। 'খোকা' এবং 'চাঁপা' খাঁটি দেশি শব্দের উদাহরণ। অন্যদিকে হস্ত, মস্তক হলো তৎসম শব্দ; গিন্নি, গতর হলো অর্ধ-তৎসম শব্দ এবং চাঁদ, ভাত হলো তদ্ভব শব্দ।