ক. জাত্যাভিমান
খ. জাত্যভিমান ✔
গ. জাতিভিমান
ঘ. জাতভিমান
ব্যাখ্যা: এটি তৎসম স্বরসন্ধির একটি নিয়ম। ই-কার কিংবা ঈ-কারের পর ই ও ঈ ভিন্ন অন্য স্বরবর্ণ থাকলে ই বা ঈ স্থানে য-ফলা (্য) হয় এবং তা পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়। এখানে 'জাতি' শব্দের শেষের 'ই' এবং 'অভিমান' শব্দের শুরুর 'অ' মিলে ত-এ য-ফলা (ত্য) হয়েছে। যেহেতু পরপদের শুরুতে 'অ' আছে, তাই য-ফলার সাথে কোনো আ-কার হবে না (জাতি + অভিমান = জাত্যভিমান)।
বিজ্ঞাপন
