ব্যাখ্যা: দেশে বিদেশে' ভ্রমণকাহিনীটি বিখ্যাত সাহিত্যিক সৈয়দ মুজতবা আলীর রচনা। অপরদিকে 'চলে মুসাফির', 'যে দেশে মানুষ বড়' এবং 'হলদে পরীর দেশ'— তিনটিই জসীম উদ্দীনের ভ্রমণকাহিনী।
ব্যাখ্যা: রবীন্দ্রনাথের জীবনের শেষ গল্প 'মুসলমানীর গল্প'-এর অন্যতম মানবতাবাদী ও রক্ষাকর্তা চরিত্র হলো 'হবির খাঁ' (যে ডাকাতির হাত থেকে কমলাকে রক্ষা করেছিল)।
ব্যাখ্যা: চর্যাপদের মোট ৫১টি পদের মধ্যে ৪৬টি সম্পূর্ণ এবং ২৩ নম্বর পদটি অর্ধেক বা খণ্ডিত অবস্থায় পাওয়া যায়। ফলে ২৪, ২৫, ৪৮ ও ২৩-এর অর্ধেকসহ মোট সাড়ে ৩টি পদ উদ্ধার করা যায়নি
ব্যাখ্যা: চর্যাপদের ভাষাকে 'সন্ধ্যাভাষা' বা 'আলো-আঁধারি ভাষা' বলা হয়, কারণ এর ভাষা কিছুটা অস্পষ্ট এবং এতে গূঢ় সাধনতত্ত্ব রূপকের মাধ্যমে প্রকাশ করা হয়েছে।