ব্যাখ্যা: ড. আহমদ শরীফ তার 'বাঙালি ও বাঙলা সাহিত্য' গ্রন্থে মধ্যযুগের ৩ জন চণ্ডীদাসের কথা বলেছেন। তারা হলেন- i. অনন্ত বড়ু চণ্ডীদাস- সর্বপ্রাচীন চণ্ডীদাস, ii. চণ্ডীদাস-চৈতন্য-পূর্বকালের বা জ্যেষ্ঠ সমসাময়িক ও iii. দীন চণ্ডীদাস- আঠারো শতকের শেষার্ধ।
ক. আবুল কালাম শামসুদ্দীন
খ. আবুল মনসুর আহমদ
গ. শামসুদ্দিন আবুল কালাম
ঘ. এস ওয়াজেদ আলী
ব্যাখ্যা: প্রশ্নে বইটির নাম ভুল দেওয়া হয়েছে, বইটির মূল নাম 'বেশী দামে কেনা কম দামে বেচা আমাদের স্বাধীনতা' (১৯৭২)। বইটির লেখক আবুল মনসুর আহমদ। এ প্রবন্ধগ্রন্থটিতে ৪২টি নিবন্ধ রয়েছে যার মধ্যে ৩৯টি ১৯৭২ ও ১৯৭৩ সালে দৈনিক ইত্তেফাকে প্রকাশিত হয়েছে। বইটিতে বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ সমস্যার সুষ্ঠু সমাধানের পথ-নির্দেশনা দেওয়া হয়েছে। তার উল্লেখযোগ্য আরও একটি প্রবন্ধগ্রন্থ- পাক-বাংলার কালচার (১৯৬৬); রাজনীতিবিষয়ক গ্রন্থ- আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর (১৯৬৯); আত্মজীবনী- আত্মকথা; গল্পগ্রন্থ- আয়না, ফুড কনফারেন্স।
ক. বাঁধন-হারা
খ. মৃত্যুক্ষুধা
গ. কুহেলিকা
ঘ. শিউলিমালা
ব্যাখ্যা: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত 'কুহেলিকা' (১৯৩১) উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র 'জাহাঙ্গীর'। উপন্যাসটি ১৩৩৪ বঙ্গাব্দে 'মাসিক নওরোজ' ও 'সওগাত' পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। এ উপন্যাসের মধ্য দিয়ে নজরুলের রাজনৈতিক আদর্শ ও মতবাদ প্রতিফলিত হয়েছে। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্র- তাহমিনা, চম্পা ও ফিরদৌস। নজরুলের আরও দুটি উপন্যাস- বাঁধনহারা (১৯২৭) ও মৃত্যুক্ষুধা (১৯৩০)।
ক. ইংরেজি শব্দের বাংলা রূপান্তর
খ. বিদেশি শব্দের অনুবাদ
গ. বিষয়গত সুনির্দিষ্ট অর্থবোধক শব্দ
ঘ. ব্যবহারিক প্রয়োজনে নবনির্মিত শব্দ
ব্যাখ্যা: পারিভাষিক শব্দ হলো বিষয়গত সুনির্দিষ্ট অর্থবোধক শব্দ। অভিধানে 'পরিভাষা' শব্দের অর্থ 'বিশিষ্ট অর্থবাচক শব্দ'। জ্ঞান-বিজ্ঞানের সুনির্দিষ্ট ক্ষেত্রে যেসব শব্দ সুনির্দিষ্ট বা বিশেষ অর্থে ব্যবহৃত হয় সেগুলোকেই পারিভাষিক শব্দ বলে। যেমন: Subconscious - অবচেতন, Township - উপশহর, Philology - ভাষাবিদ্যা, Rank – পদমর্যাদা ইত্যাদি।
ক. ডাক্তারখানা
খ. বন
গ. হাসপাতাল
ঘ. আকাশছোঁয়া
ব্যাখ্যা: প্রত্যয়যোগে গঠিত শব্দ 'ডাক্তারখানা'। 'খানা' বিদেশি (ফারসি) তদ্ধিত প্রত্যয়। স্থান বা দোকান অর্থে- এ প্রত্যয়টি বিশেষ্য শব্দ গঠন করে। আরও উদাহরণ- ছাপা + খানা = ছাপাখানা, চিড়িয়া + খানা = চিড়িয়াখানা, বৈঠক + খানা = বৈঠকখানা ইত্যাদি।
ক. একবচন বোঝাতে
খ. বহুবচন বোঝাতে
গ. একবচন ও বহুবচন উভয়ই বোঝাতে
ঘ. প্রথমটি একবচন, পরেরটি বহুবচন বোঝাতে
ব্যাখ্যা: জাতিবাচক বিশেষ্য শব্দের একবচনের ব্যবহার বহুবচন নির্দেশ করে। তাই প্রদত্ত বাক্যে 'শিক্ষককে' এবং 'শিক্ষার্থী' শব্দ দুটি বহুবচন হিসেবে ব্যবহৃত হয়েছে।
ক. নীরব
খ. উজ্জ্বল
গ. মানোত্তীর্ণ
ঘ. সংগ্রাম
ব্যাখ্যা: ই কিংবা উ ধ্বনির পরের বিসর্গের সঙ্গে 'র'-এর সন্ধি হলে বিসর্গের লোপ হয় ও পূর্ববর্তী হ্রস্বস্বর দীর্ঘ হয়। যেমন: নিঃ+রব = নীরব, নিঃ+রস = নীরস ইত্যাদি।
ক. ইন্দো-আর্য
খ. তিব্বত-বর্মী
গ. অস্ট্রিক-অস্ট্রো এশিয়াটিক (মুন্ডা)
ঘ. দ্রাবিড়
ব্যাখ্যা: মুন্ডা ভাষা পরিবার অনুযায়ী সাঁওতাল জনগোষ্ঠী প্রধানত অস্ট্রিক-অস্ট্রো এশিয়াটিক (মুন্ডা) পরিবারভুক্ত। এরা অস্ট্রিক ভাষাভাষী আদি-অস্ট্রেলীয় (প্রোটো-অস্ট্রালয়েড) জনগোষ্ঠীর বংশধর। কোল ও মুন্ডারি ভাষার সঙ্গে সাঁওতালি ভাষার সাদৃশ্য রয়েছে। বাংলাদেশের বৃহৎ আদিবাসী এ সাঁওতাল জনগোষ্ঠীর বাসস্থান মূলত রাজশাহী, দিনাজপুর, রংপুর ও বগুড়া জেলায়।
ক. অক্ষর
খ. রূপমূল
গ. শব্দ
ঘ. স্বনিম
ব্যাখ্যা: ভাষার অর্থযুক্ত ক্ষুদ্রতম একক হলো রূপমূল। রূপমূল হলো এক বা একাধিক স্বনিমের সমন্বয়ে গঠিত এমন অর্থপূর্ণ ক্ষুদ্রতম একক, যা পৌনঃপুনিক এবং যার অংশবিশেষের সঙ্গে অন্য শব্দের ধ্বনিগত ও অর্থগত সাদৃশ্য নেই। উদাহরণ: আমের 'আম' ও 'এর'।
ক. বানর
খ. সিংহ
গ. পশু
ঘ. বর্গ
ব্যাখ্যা: মৃগয়া' শব্দের 'মৃগ' বলতে পশুকে বোঝানো হয়। এটি সংস্কৃতজাত বিশেষ্য শব্দ। বন্য পশুপাখি শিকারকে বলা হয় 'মৃগয়া'। যেমন- রাজা মৃগয়ায় বেরিয়েছেন। তবে 'মৃগ' দ্বারা বিশেষ অর্থে হরিণকে বোঝানো হয়।