ক. জোর
খ. ঊর্ধ্ব
গ. আড়াল
ঘ. গতি
ব্যাখ্যা: উৎক্ষেপণ' শব্দের 'উৎ' উপসর্গ 'ঊর্ধ্ব' অর্থ ধারণ করেছে। এটি তৎসম উপসর্গের উদাহরণ। 'ঊর্ধ্ব' অর্থে প্রযুক্ত 'উৎ' উপসর্গযুক্ত শব্দের আরও উদাহরণ- উন্নতি, উদগ্রীব, উৎক্ষিপ্ত, উত্তোলন, উদ্যম ইত্যাদি।
ক. উচ্চারণের বিশিষ্টতায়
খ. লেখার ধরনে
গ. ইন্দ্রিয় গ্রাহ্যে
ঘ. সংখ্যাগত পরিমাণে
ব্যাখ্যা: ও উচ্চারণের বিশিষ্টতায় মানুষের মুখনিঃসৃত অর্থবোধক আওয়াজকেই ধ্বনি বলে। ধ্বনি দৃশ্যমান নয়, ধ্বনি উচ্চারণীয় ও শ্রবণীয়। অন্যদিকে বর্ণ হলো ধ্বনির লিখিত রূপ, ধ্বনি-নির্দেশক চিহ্ন বা ধ্বনির প্রতীক বা রূপচিত্র। বর্ণ আমরা চোখে দেখি এবং নীরবে ও সরবে পড়ি। তাই ধ্বনি ও বর্ণের পার্থক্য উচ্চারণে ও ইন্দ্রিয়গ্রাহ্যতায়।
ক. স্বীয়-এর অধীন
খ. স্ব-এর অধীন
গ. সত্ত্বার অধীন
ঘ. স্বত্তের-অধীন
ব্যাখ্যা: যে সমাসে পূর্বপদের সম্বন্ধবাচক বা ষষ্ঠী বিভক্তি (র, এর) লোপ পেয়ে সমাসবদ্ধ পদ গঠিত হয় তাকে সম্বন্ধ তৎপুরুষ সমাস বা ষষ্ঠী তৎপুরুষ সমাস বলে। 'স্বাধীন' ষষ্ঠী তৎপুরুষ সমাস, যার ব্যাসবাক্য 'স্ব-এর অধীন'। আরও উদাহরণ: স্ব-এর অক্ষর = স্বাক্ষর ইত্যাদি।
ক. উপসর্গ
খ. প্রত্যয়
গ. ধাতু
ঘ. বলক
ব্যাখ্যা: যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হলে বক্তব্য জোরালো হয় সেগুলোকে বলক বলে। 'পরিবার থেকেই শিক্ষার শুরু'- এখানে 'থেকে'র সাথে 'ই' যুক্ত হয়েছে, এই 'ই' হলো বলক। আরও উদাহরণ: তখনই কথাটা বলা উচিত ছিল, এখনও সময় আছে পড়তে যাও ইত্যাদি।
ক. ক্রন্দন > কাঁদা
খ. অঞ্চল > আঁচল
গ. সংগীত > গীতিকা
ঘ. দন্ত > দাঁত
ব্যাখ্যা: সংগীত > গীতিকা যথাযথ ধ্বনি পরিবর্তন নয়। এটি ধ্বনি পরিবর্তনের কোনো নিয়মের মধ্যে পড়ে না। অন্যদিকে, ক্রন্দন > কাঁদা, অঞ্চল > আঁচল, দন্ত > দাঁত 'নাসিক্যীভবন'-এর অন্তর্ভুক্ত ধ্বনি পরিবর্তন। প্রথমটি ও তৃতীয়টি 'ন' ধ্বনি, দ্বিতীয়টি 'ঞ' ধ্বনির লোপে ধ্বনি পরিবর্তন হয়েছে। নাসিক্য ব্যঞ্জনধ্বনি (ং, ঞ, ণ, ন, ম) লোপ পাওয়ার ফলে পূর্ববর্তী স্বরধ্বনি সানুনাসিক হলে, পরিবর্তনজনিত এই প্রক্রিয়ার নাম নাসিক্যীভবন।
ক. বানান ও প্রত্যয়ের
খ. অর্থ ও প্রত্যয়ের
গ. অর্থ ও বচনের
ঘ. বানান ও বচনের
ব্যাখ্যা: প্রদত্ত বাক্যটিতে বানান ও বচনজনিত ভুল ঘটেছে। শুদ্ধ বাক্য হবে- সত্যকে স্বীকার করতে অনেক ব্যক্তিই চায় না। কোনো শব্দকে একবার বহুবচনে রূপান্তরিত করলে পুনরায় তার বহুত্ব অপ্রয়োজনীয়। তাই অনেক, অগণিত, বহু, সব ইত্যাদি বহুত্ববাচক শব্দের পরে বিশেষ্য পদের সঙ্গে রা, গুলি, গুলো ইত্যাদি যুক্ত হবে না। না, নাই, নয় এই নেতিবাচক শব্দ সবসময় পৃথক শব্দ হিসেবে বসবে। কখনো কোনো শব্দের সঙ্গে জুড়ে যাবে না। তাই চাইনা, করিনা, যাইনা ইত্যাদি না হয়ে চাই না, করি না, যাই না ইত্যাদি হবে।
ক. তিনি কথা না শুনে ঘুমাতে পারলেন না
খ. তিনি কথা না শুনে ঘুমাতে পারলেন
গ. তিনি জেগে রইলেন কথা না শুনে
ঘ. তিনি কথা শুনে জেগে রইলেন
ব্যাখ্যা: নেতিবাচক বাক্যকে অস্তিবাচক বাক্যে রূপান্তরের জন্য না, নয়, নি, নেই, নহে ইত্যাদি নঞর্থক পদ তুলে দিয়ে এবং শব্দের পরিবর্তন ঘটিয়ে হ্যাঁ-সূচক ভাব ফুটিয়ে তুলতে হয়। 'তিনি কথা শুনে ঘুমাতে পারলেন না' বাক্যটির অস্তিবাচক রূপ হয় 'তিনি কথা শুনে জেগে রইলেন।' আরও উদাহরণ: নেতিবাচক- কোথাও শান্তি ছিল না; অস্তিবাচক- সর্বত্র অশান্তি ছিল।
ক. শ্বাস
খ. প্রতিজ্ঞা
গ. কোমর
ঘ. প্রতিশ্রুত
ব্যাখ্যা: এ কাজ করতে আমি বদ্ধপরিকর'- এখানে 'পরিকর' শব্দের অর্থ 'প্রতিশ্রুত'। এটি একটি সংস্কৃতজাত বিশেষণবাচক শব্দ, যার অর্থ- কোনো কাজ করার জন্য দৃঢ়সংকল্প বা প্রতিশ্রুত হওয়া।
ক. শেষলেখা
খ. শেষপ্রশ্ন
গ. শেষকথা
ঘ. শেষদিন
ব্যাখ্যা: শেষলেখা' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি কাব্যগ্রন্থ (এটি তাঁর জীবনের শেষ কাব্যগ্রন্থ)।
ক. কলকাতা
খ. ঢাকা
গ. লন্ডন
ঘ. মুর্শিদাবাদ
ব্যাখ্যা: দীনবন্ধু মিত্র রচিত বিখ্যাত 'নীল-দর্পণ' নাটকটি ১৮৬০ সালে ঢাকা থেকে প্রথম প্রকাশিত হয়।