ক. রাহাত খান
খ. হাসান আজিজুল হক
গ. সেলিনা হোসেন
ঘ. ইমদাদুল হক মিলন
ব্যাখ্যা: দেশভাগ ও সাধারণ মানুষের জীবনসংগ্রাম নিয়ে রচিত 'আগুন পাখি' (২০০৬) উপন্যাসটির রচয়িতা কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। তাঁর প্রথম উপন্যাস 'শামুক'।
ক. ১৯২৩ সন
খ. ১৯২২ সন
গ. ১৯১৯ সন
ঘ. ১৯১৮ সন
ব্যাখ্যা: কাজী নজরুল ইসলাম ১৯২১ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে 'বিদ্রোহী' কবিতাটি লেখেন এবং তা ১৯২২ সালের ৬ জানুয়ারি সাপ্তাহিক 'বিজলী' পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। কবিতাটি তাঁর 'অগ্নিবীণা' কাব্যের অন্তর্ভুক্ত।
ক. রবীন্দ্রনাথের 'চোখের বালি'
খ. শরৎচন্দ্রের 'পথের দাবী'
গ. শওকত ওসমানের 'ক্রীতদাসের হাসি'
ঘ. বঙ্কিমচন্দ্রের 'রাজসিংহ'
ব্যাখ্যা: উক্তিটির সঠিক রূপ "কিন্তু মনুষ্য কখন পাষাণও হয় না।" বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 'রাজসিংহ' (১৮৮২) উপন্যাসের সপ্তম খণ্ডের দ্বিতীয় পরিচ্ছেদের শেষ বাক্য এটি।
ক. যাঁদের দেখেছি
খ. কাল নিরবধি
গ. পথে প্রবাসে
ঘ. ভবিষ্যতের বাঙালি
ব্যাখ্যা: পল্লীকবি জসীমউদ্দীন রচিত স্মৃতিকথামূলক গ্রন্থ 'যাঁদের দেখেছি'। তাঁর অন্যান্য স্মৃতিকথামূলক গ্রন্থ 'ঠাকুর বাড়ির আঙিনায়' এবং আত্মজীবনী 'জীবন কথা'।
ক. চণ্ডীচরণ মুনশী
খ. কাজী নজরুল ইসলাম
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. মদনমোহন তর্কালঙ্কার
ব্যাখ্যা: চরণ দুটি মদনমোহন তর্কালঙ্কার রচিত 'আমার পণ' কবিতার অন্তর্ভুক্ত। তাঁর বিখ্যাত শিশুতোষ গ্রন্থ 'শিশুশিক্ষা' এবং অন্য একটি জনপ্রিয় কবিতা 'পাখি সব করে রব, রাতি পোহাইল'।
ক. প্যারীচাঁদ মিত্র
খ. প্রমথ চৌধুরী
গ. মাইকেল মধুসূদন দত্ত
ঘ. দ্বিজেন্দ্রলাল রায়
ব্যাখ্যা: দীনবন্ধু মিত্র রচিত 'নীলদর্পণ' (১৮৬০) নাটকটি 'A Native' ছদ্মনামে 'Nil Durpan; or The Indigo Planting Mirror' নামে ইংরেজিতে অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত।
ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
ঘ. রোকেয়া সাখাওয়াত হোসেন
ব্যাখ্যা: জীবনস্মৃতি' (১৯১২) রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আত্মজীবনীমূলক গ্রন্থ। বিদ্যাসাগরের অসমাপ্ত আত্মজীবনী 'আত্মচরিত' এবং বিভূতিভূষণের আত্মজীবনীমূলক রচনা 'তৃণাঙ্কুর'।
ক. কৃষ্ণচন্দ্র মজুমদার
খ. রামানন্দ চট্টোপাধ্যায়
গ. শামসুর রাহমান
ঘ. সিকান্দার আবু জাফর
ব্যাখ্যা: ১৮৬১ সালে প্রকাশিত 'ঢাকা প্রকাশ' সাপ্তাহিক পত্রিকাটির প্রথম সম্পাদক ছিলেন কবি কৃষ্ণচন্দ্র মজুমদার।
ক. তেভাগা আন্দোলন
খ. ভাষা আন্দোলন
গ. মুক্তিযুদ্ধ
ঘ. দেশভাগ
ব্যাখ্যা: কথাসাহিত্যিক মাহমুদুল হক রচিত 'কালো বরফ' উপন্যাসটির মূল বিষয় দেশভাগ এবং দেশভাগের বেদনাদীর্ণ মানুষের হৃদয়চেরা আর্তি।
ক. একটি কালো মেয়ের কথা
খ. তেইশ নম্বর তৈলচিত্র
গ. আয়নামতির পালা
ঘ. ইছামতী
ব্যাখ্যা: তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত 'একটি কালো মেয়ের কথা' একটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। অন্যদিকে 'তেইশ নম্বর তৈলচিত্র' ড. আলাউদ্দিন আল আজাদ রচিত মনস্তাত্ত্বিক উপন্যাস এবং 'ইছামতী' বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস (যার জন্য তিনি রবীন্দ্র পুরস্কার পান)।