চাকরির প্রস্তুতি প্রশ্নব্যাংক

বিভিন্ন বিভাগের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও সঠিক উত্তর দেখুন। সবুজ রঙে চিহ্নিত উত্তরটি সঠিক।

11965মোট প্রশ্ন
73বিভাগ
১০০%বিনামূল্যে
২৪/৭অ্যাক্সেস
All
ক. স্বরবর্ণের আগে
খ. স্বরবর্ণের শেষে
গ. ব্যঞ্জনবর্ণের শেষে
ঘ. এদের নির্দিষ্ট অবস্থান নেই
ব্যাখ্যা: অভিধানে ং, ঃ, ঁ বর্ণগুলোর অবস্থান স্বরবর্ণের শেষে। এ তিনটি বর্ণ স্বাধীনভাবে স্বতন্ত্র বর্ণ হিসেবে ভাষায় ব্যবহৃত হয় না। এ বর্ণে দ্যোতিত ধ্বনি অন্য ধ্বনির সঙ্গে মিলিত হয়ে একত্রে উচ্চারিত হয়। তাই এ বর্ণগুলোকে বলা হয় পরাশ্রয়ী বর্ণ।
ক. বানানকে উচ্চারণের কাছাকাছি নেওয়া
খ. বানানের ঐতিহ্যকে বজায় রাখা
গ. বানানের নিয়ম প্রণয়ন করা
ঘ. বানানে বিকল্প বর্জন করা
ব্যাখ্যা: উনিশ শতকের গোড়া থেকে বাংলা গদ্য রচনা আরম্ভ হলে বাংলা বানানে নানা বিশৃঙ্খলা পরিলক্ষিত হয়। পরে রবীন্দ্রনাথ ঠাকুর এ বিষয় অনুধাবন করে একটি বানান রীতি প্রণয়নের জন্য ১৯৩৫ খ্রিষ্টাব্দে কলিকাতা বিশ্ববিদ্যালয়কে অনুরোধ করেন। আর ১৯৩৬ সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় বানান সংস্কারের যে উদ্যোগ নেয় তার মূল লক্ষ্য ছিল বানানের বিকল্প নিয়ম বর্জন করা। অর্থাৎ যেসব শব্দের একাধিক বানানের নিয়ম প্রচলিত আছে সেসব শব্দের একটি বানানকে মান্য হিসেবে ঠিক করা। বাংলা একাডেমি ১৯৯২ সালে যে উদ্যোগ নেয়, সেখানেও বিকল্প বর্জনের বিষয়টি গুরুত্ব দেওয়া হয়।
ক. মতের ঐক্য- এভাবে সমাসসাধিত ধরলে
খ. একমত + য- এভাবে প্রত্যয়সাধিত ধরলে
গ. ঐক্য মত- এভাবে উপসর্গসাধিত ধরলে
ঘ. ঐক্যমত শব্দটিকে পারিভাষিক শব্দ ধরলে
ব্যাখ্যা: মতের ঐক্য- ঐক্যমত শব্দটি সমাসসাধিত বিবেচনায় অশুদ্ধ নয়। এটি ষষ্ঠী তৎপুরুষ সমাস। অন্যদিকে, ঐক্যমত শব্দটি পারিভাষিক নয় এবং এটি উপসর্গ সহযোগেও গঠিত হয়নি।
ক. জ্ঞাপনপত্র
খ. সর্বসাকল্যে
গ. শব্দার্থপঞ্জি
ঘ. গুদামজাত
ব্যাখ্যা: Glossary' শব্দের বাংলা পরিভাষা শব্দার্থপঞ্জি, টীকাপুঞ্জ, ব্যাখ্যাবিশিষ্ট শব্দের ব্যাখ্যাসংবলিত তালিকা, টীকাগ্রন্থ বা শব্দকোষ। অন্যদিকে Hand out- জ্ঞাপনপত্র, In total- সর্বসাকল্যে এবং Warehoused- গুদামজাত।
ক. গৌড় অঞ্চলের মুখের ভাষা
খ. গৌড় সাহিত্যের স্বাভাবিক রীতি
গ. গৌড় ভাষার লিখিত নমুনা
ঘ. গৌড় ভাষার বিকৃত উচ্চারণ
ব্যাখ্যা: গৌড়ী প্রাকৃত বলতে গৌড় অঞ্চলের সাধারণ মানুষের বা প্রাকৃতজনের মুখের ভাষাকে বোঝায়। ভারতের বিস্তীর্ণ অঞ্চল, আধুনিক মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম ও বর্ধমানের কিছু অংশ এবং চাঁপাইনবাবগঞ্জ এই গৌড় অঞ্চলের অন্তর্ভুক্ত। ড. মুহম্মদ শহীদুল্লাহ্র মতে, ৬৫০ খ্রিষ্টাব্দের কাছাকাছি কোনো সময়ে অর্থাৎ সপ্তম শতকে গৌড়ী প্রাকৃত থেকে জন্ম নিয়েছিল আধুনিকতম প্রাকৃত বাংলা ভাষা।
ক. ২-৩ বছর
খ. ৫-৭ বছর
গ. ৯-১০ বছর
ঘ. ১৪-১৫ বছর
ব্যাখ্যা: পর্তুগিজ পাদ্রি মনোয়েল দ্যা আসসুম্পসাঁও গাজীপুরের ভাওয়াল পরগণার একটি গির্জায় ধর্মযাজকের দায়িত্ব পালনকালে দীর্ঘ ৯-১০ বছর ধরে (১৭৩৪-১৭৪২/৪৩) বাংলা ভাষার শব্দ এবং ব্যাকরণ সম্পর্কিত তথ্য সংগ্রহ করে 'কৃপার শাস্ত্রের অর্থভেদ' এবং 'বাংলা-পর্তুগিজ অভিধান ও ব্যাকরণ' গ্রন্থ দুটি রচনা করেন।
ক. যে স্বরধ্বনি উচ্চারণে ঠোঁট বেশি খোলে
খ. যে স্বরধ্বনি উচ্চারণে জিভ উঁচু হয়
গ. যে স্বরধ্বনি অবিকৃতভাবে উচ্চারিত হয়
ঘ. যে স্বরধ্বনি উচ্চারণে বিকৃতি ঘটে
ব্যাখ্যা: স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট কতটুকু খোলা বা বন্ধ থাকে অর্থাৎ কী পরিমাণ উন্মুক্ত হয়, তার ভিত্তিতে স্বরধ্বনি চার ভাগে বিভক্ত। যথা: i. সংবৃত- ই, উ, ii. অর্ধ-সংবৃত- এ, ও; iii. অর্ধ-বিবৃত- অ্যা, অ এবং iv. বিবৃত- আ। বিবৃত স্বরধ্বনি উচ্চারণের সময়ে ঠোঁট বেশি খোলা থাকে আর সংবৃত স্বরধ্বনি উচ্চারণে ঠোঁট কম খোলা থাকে।
ক. জন্মখণ্ড
খ. তাম্বুলখণ্ড
গ. দানখণ্ড
ঘ. রাধাবিরহ
ব্যাখ্যা: মধ্যযুগের সর্বজনস্বীকৃত প্রথম নিদর্শন হলো বড়ু চণ্ডীদাসের 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্য। মোট ১৩টি খণ্ডে বিন্যস্ত এ কাব্যে প্রথম খণ্ড হলো- জন্মখণ্ড এবং শেষখণ্ড হলো- বিরহ খণ্ড (রাধাবিরহ)। পয়ার ও ত্রিপদী ছন্দে রচিত এ কাব্যে ৪১৮টি পদ আছে। এটি আঙ্গিক বা গঠনরীতিতে নাট্যগীতি ও প্রকরণে পদাবলি। ৪৭তম বিসিএস
ক. অনল প্রবাহ
খ. উদ্বোধন
গ. আকাঙ্ক্ষা
ঘ. নব উদ্দীপনা
ব্যাখ্যা: লেখক, বাগ্মী ও কৃষক নেতা সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী (১৮৮০-১৯৩১) রচিত মুসলিম জাগরণমূলক কাব্য 'অনল প্রবাহ' (১৯০০)। মুসলমানদের দুরবস্থা ও অধঃপতন ব্যক্ত করে ইংরেজদের বিরুদ্ধে ক্ষোভ ও রোষ প্রকাশের অভিযোগে ১৯০৯ সালের ফেব্রুয়ারি মাসে তৎকালীন বাংলা সরকার গ্রন্থটি বাজেয়াপ্ত করেন। এ কাব্যে কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের 'ভারত ভিক্ষা' ও 'ভারত বিলাপ' ইত্যাদি কবিতার সুস্পষ্ট প্রভাব আছে।
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. কাজী নজরুল ইসলাম
গ. গোলাম মোস্তফা
ঘ. সত্যেন্দ্রনাথ দত্ত
ব্যাখ্যা: উত্তর তালিকায় ভুলবশত 'খ' চিহ্নিত হলেও কবি কাজী নজরুল ইসলাম সঠিক প্রশ্নোক্ত চরণটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 'সর্বহারা' (১৯২৬) কাব্যগ্রন্থের 'কৃষাণের গান' কবিতার অন্তর্ভুক্ত। এখানে কবি সমাজের ধনী ও বণিক শ্রেণির শোষণমূলক আচরণের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন।