ব্যাখ্যা: পরের ই-কার আগে উচ্চারিত হলে কিংবা যুক্তব্যঞ্জনধ্বনির আগে ই-কার বা উ-কার উচ্চারিত হলে তাকে অপিনিহিতি বলে। যেমন— আজি > আইজ, সাধু > সাউধ ইত্যাদি।
ব্যাখ্যা: আনোয়ারা উপন্যাসের রচয়িতার নাম নজিবর রহমান। এ উপন্যাসে সতেরো শতকের গ্রামীণ বাঙালি মুসলিম মধ্যবিত্ত সমাজের সামাজিক ও পারিবারিক জীবনের চিত্র ফুটে উঠেছে। তার অন্যান্য উপন্যাস: প্রেমের সমাধি, পরিণাম, দুনিয়া আর চাই না।
ব্যাখ্যা: রামপ্রসাদ সেন বাংলা সাহিত্যে শাক্ত পদাবলির প্রবর্তক ও শ্রেষ্ঠ সাধক কবি। (রামনিধি গুপ্ত টপ্পা গানের জন্য এবং দাশরথি রায় পাঁচালী গানের জন্য বিখ্যাত)।