ব্যাখ্যা: রামপ্রসাদ সেন বাংলা সাহিত্যে শাক্ত পদাবলির প্রবর্তক ও শ্রেষ্ঠ সাধক কবি। (রামনিধি গুপ্ত টপ্পা গানের জন্য এবং দাশরথি রায় পাঁচালী গানের জন্য বিখ্যাত)।
ব্যাখ্যা: সমাস নিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণভাবে সমস্যমান পদের অনুগামী না হয়ে কোনো বিশিষ্ট অর্থ গ্রহণ করে, তাদের যোগরূঢ় শব্দ বলে। 'শাখামৃগ' শব্দটির মূল অর্থ ত্যাগ করে যোগরূঢ় শব্দ হিসেবে অর্থ হয় 'বানর'।
ব্যাখ্যা: বাংলা ভাষায় কোনো কোনো শব্দ পর পর দুবার প্রয়োগ হয়ে যদি অন্য কোনো সম্প্রসারিত অর্থ প্রকাশ করে, তবে তাকে দ্বিরুক্ত শব্দ বলে। 'আমার জ্বর জ্বর লাগছে' বাক্যে 'জ্বর জ্বর' দ্বিরুক্ত শব্দটি ঠিক জ্বর নয়, জ্বরের ভাব অর্থে প্রয়োগ হয়েছে।