ব্যাখ্যা: মধ্যযুগের সর্বজনস্বীকৃত প্রথম নিদর্শন হলো বড়ু চণ্ডীদাসের 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্য। মোট ১৩টি খণ্ডে বিন্যস্ত এ কাব্যে প্রথম খণ্ড হলো- জন্মখণ্ড এবং শেষখণ্ড হলো- বিরহ খণ্ড (রাধাবিরহ)। পয়ার ও ত্রিপদী ছন্দে রচিত এ কাব্যে ৪১৮টি পদ আছে। এটি আঙ্গিক বা গঠনরীতিতে নাট্যগীতি ও প্রকরণে পদাবলি। ৪৭তম বিসিএস
ব্যাখ্যা: শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের পরস্পর স্থান পরিবর্তন ঘটলে তাকে ধ্বনি বিপর্যয় বা বর্ণ-বিপর্যয় বলে। যেমন: পিশাচ > পিচাশ, লাফ > ফাল, রিক্সা > রিসকা।