ব্যাখ্যা: বৈষ্ণব সাহিত্য ও সাধনার প্রধান পাঁচটি রসে (শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য ও মধুর) কাব্যশাস্ত্রের 'শৃঙ্গার রস'-কে 'মধুর রস' হিসেবে অভিহিত করা হয়।
ব্যাখ্যা: শওকত ওসমান রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস 'নেকড়ে অরণ্য'। অন্যদিকে 'কাঁদো নদী কাঁদো' সৈয়দ ওয়ালীউল্লাহর, 'রাঙা প্রভাত' আবুল ফজলের এবং 'প্রদোষে প্রাকৃতজন' শওকত আলীর উপন্যাস।