ব্যাখ্যা: গড্ডলিকা প্রবাহ' বাগধারার 'গড্ডল' অর্থ- ভেড়া, গাড়ল বা মেষ এবং বাগধারাটির অর্থ- অন্ধ অনুকরণ। 'গড্ডল' হলো সংস্কৃত শব্দ। উল্লেখ্য, ভেড়ার পালের স্বভাব হলো ভালো বা মন্দ না বুঝে অন্ধের ন্যায় একে অন্যকে অনুসরণ করা।
ব্যাখ্যা: বিশ শতকের ত্রিশ ও চল্লিশ দশকের অন্যতম স্যাটায়ারধর্মী সাহিত্য পত্রিকা 'শনিবারের চিঠি'। এ পত্রিকার প্রাণপুরুষ ছিলেন সজনীকান্ত দাস। অন্যদিকে 'বঙ্গদর্শন' ১৮৭২ সালে, 'তত্ত্ববোধিনী' ১৮৪৩ সালে এবং 'সংবাদ প্রভাকর' ১৮৩১ সালে (ঊনবিংশ শতকে) প্রকাশিত হয়।