ব্যাখ্যা: মিলির হাতে স্টেনগান' কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের 'দুধভাতে উৎপাত' গল্পগ্রন্থের একটি বিখ্যাত মুক্তিযুদ্ধোত্তর সামাজিক প্রেক্ষাপটের গল্প।
ব্যাখ্যা: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 'মৃণালিনী' (১৮৬৯) ত্রয়োদশ শতাব্দীর বাংলাদেশ ও তুর্কি আক্রমণের ঐতিহাসিক পটভূমিতে রচিত। ঐতিহাসিক ঘটনার অন্তরালে হেমচন্দ্র-মৃণালিনী এবং পশুপতি-মনোরমার প্রেমকাহিনী এই উপন্যাসের প্রধান চরিত্র। অন্যদিকে রোহিনী, গোবিন্দলাল, ভ্রমর- কৃষ্ণকান্তের উইল; আয়েশা, তিলোত্তমা- দুর্গেশনন্দিনী; কুন্দনন্দিনী, নগেন্দ্রনাথ- বিষবৃক্ষের অন্যতম চরিত্র।
ব্যাখ্যা: অভিধানে ং, ঃ, ঁ বর্ণগুলোর অবস্থান স্বরবর্ণের শেষে। এ তিনটি বর্ণ স্বাধীনভাবে স্বতন্ত্র বর্ণ হিসেবে ভাষায় ব্যবহৃত হয় না। এ বর্ণে দ্যোতিত ধ্বনি অন্য ধ্বনির সঙ্গে মিলিত হয়ে একত্রে উচ্চারিত হয়। তাই এ বর্ণগুলোকে বলা হয় পরাশ্রয়ী বর্ণ।