ব্যাখ্যা: আমার দেখা নয়াচীন' শেখ মুজিবুর রহমানের লেখা তৃতীয় গ্রন্থ। ২০২০ সালের ২ ফেব্রুয়ারি বাংলা একাডেমি থেকে এটি প্রকাশিত হয়। তাঁর রচিত প্রথম গ্রন্থ 'অসমাপ্ত আত্মজীবনী' এবং দ্বিতীয় গ্রন্থ 'কারাগারের রোজনামচা'।
ব্যাখ্যা: মুন্ডা ভাষা পরিবার অনুযায়ী সাঁওতাল জনগোষ্ঠী প্রধানত অস্ট্রিক-অস্ট্রো এশিয়াটিক (মুন্ডা) পরিবারভুক্ত। এরা অস্ট্রিক ভাষাভাষী আদি-অস্ট্রেলীয় (প্রোটো-অস্ট্রালয়েড) জনগোষ্ঠীর বংশধর। কোল ও মুন্ডারি ভাষার সঙ্গে সাঁওতালি ভাষার সাদৃশ্য রয়েছে। বাংলাদেশের বৃহৎ আদিবাসী এ সাঁওতাল জনগোষ্ঠীর বাসস্থান মূলত রাজশাহী, দিনাজপুর, রংপুর ও বগুড়া জেলায়।