ব্যাখ্যা: প্রদত্ত কী-তে ভুলবশত 'গ' লেখা হলেও ব্যাখ্যামতে উত্তর 'খ' মাইকেল মধুসূদন দত্তের (১৮২৪-১৮৭৩) পূর্ববর্তী গুরুত্বপূর্ণ কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত (১৮১২-১৮৫৯)। তিনি এমন একটি সময়ে বাংলা সাহিত্যে পদার্পণ করেন যখন মধ্যযুগ ও আধুনিক যুগের একটি সংযোগ স্থাপিত হয়েছিল। মধ্যযুগের সর্বশেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর এবং আধুনিক যুগের প্রথম বিদ্রোহী কবি মাইকেল মধুসূদন দত্তের মাঝামাঝি সময়ে ঈশ্বরচন্দ্র গুপ্তের আবির্ভাব ঘটে। এই দুই গুরুত্বপূর্ণ সময়ের কাব্যবৈশিষ্ট্যের জন্য তাকে 'যুগসন্ধিক্ষণের কবি'-ও বলা হয়। অন্যদিকে কায়কোবাদ (১৮৫৭-১৯৫১); রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১-১৯৪১) এবং সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী (১৮৮০-১৯৩১) মধুসূদন দত্তের পরবর্তী কবি হিসেবে বিবেচ্য। ৪৮তম বিসিএস
ব্যাখ্যা: মৃগয়া' শব্দের 'মৃগ' বলতে পশুকে বোঝানো হয়। এটি সংস্কৃতজাত বিশেষ্য শব্দ। বন্য পশুপাখি শিকারকে বলা হয় 'মৃগয়া'। যেমন- রাজা মৃগয়ায় বেরিয়েছেন। তবে 'মৃগ' দ্বারা বিশেষ অর্থে হরিণকে বোঝানো হয়।