ব্যাখ্যা: বৈষ্ণব সাহিত্য ও সাধনার প্রধান পাঁচটি রসে (শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য ও মধুর) কাব্যশাস্ত্রের 'শৃঙ্গার রস'-কে 'মধুর রস' হিসেবে অভিহিত করা হয়।
ব্যাখ্যা: উপসর্গ, সমাস ও প্রত্যয় ইত্যাদির মাধ্যমে নতুন শব্দ গঠিত (শব্দ সাধন) হয়; কিন্তু লিঙ্গ পরিবর্তনের মাধ্যমে কেবল পুরুষবাচক বা স্ত্রীবাচকতা নির্দেশিত হয়, নতুন শব্দ গঠিত হয় না।
ব্যাখ্যা: উপগ্রহ, উপসাগর ও উপনেতা— এই তিনটি শব্দে 'উপ' উপসর্গটি 'ক্ষুদ্র' অর্থে ব্যবহৃত হয়েছে। অন্যদিকে 'উপভোগ' শব্দে 'উপ' উপসর্গটি 'বিশেষ' বা 'তৃপ্তি' অর্থে ব্যবহৃত হয়েছে।