ব্যাখ্যা: ১৮৭৮ সালে রংপুর অঞ্চল থেকে সংগৃহীত নাথ সাহিত্যের অন্যতম রত্ন 'মানিকচন্দ্র রাজার গান' স্যার জর্জ গ্রিয়ার্সন এশিয়াটিক সোসাইটির জার্নালে (Journal of the Asiatic Society of Bengal) প্রথম প্রকাশ করেন।
ব্যাখ্যা: ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা সাহিত্যের প্রাচীন যুগের সময়সীমা ৯৫০ থেকে ১২০০ খ্রিষ্টাব্দ পর্যন্ত। (অপরদিকে ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে এটি ৬৫০ – ১২০০ খ্রিষ্টাব্দ)।