ব্যাখ্যা: বিসর্গ সন্ধির নিয়ম অনুযায়ী, অ-কারের পর বিসর্গ (ঃ) থাকলে এবং এরপরে অ ভিন্ন অন্য কোনো স্বরধ্বনি (যেমন- আ) থাকলে বিসর্গ স্থানে ‘র’ (র্ ) হয়। এখানে প্রাতঃ + আশ মিলে ‘প্রাতরাশ’ শব্দটি গঠিত হয়েছে।
ব্যাখ্যা: ব্যাকরণের মৌলিক আলোচ্য বিষয় ৪টি— ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব বা পদক্রম এবং অর্থতত্ত্ব। তাই ধ্বনি, শব্দ ও বাক্য— সবগুলোই ব্যাকরণের আলোচ্য বিষয়।
ব্যাখ্যা: এটি একটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধির উদাহরণ। ব্যাকরণের সাধারণ নিয়ম না মেনে যে সকল সন্ধি গঠিত হয়, সেগুলোকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে। এখানে ‘বন্’ এবং ‘পতি’ মিলে ‘বনস্পতি’ শব্দটি গঠিত হয়েছে।