ব্যাখ্যা: ব্যাকরণের মৌলিক আলোচ্য বিষয় ৪টি— ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব বা পদক্রম এবং অর্থতত্ত্ব। তাই ধ্বনি, শব্দ ও বাক্য— সবগুলোই ব্যাকরণের আলোচ্য বিষয়।
ব্যাখ্যা: এটি তৎসম স্বরসন্ধির একটি সাধারণ ও প্রাথমিক নিয়ম। অ-কার কিংবা আ-কারের পর অ-কার কিংবা আ-কার থাকলে উভয়ে মিলে আ-কার হয় এবং তা পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়। এখানে ‘পুর’ শব্দের অন্তস্থিত ‘অ’ এবং ‘অধ্যক্ষ’ শব্দের ‘অ’ মিলে আ-কার (রা) হয়ে ‘পুরাধ্যক্ষ’ শব্দটি গঠিত হয়েছে (পুর + অধ্যক্ষ = পুরাধ্যক্ষ)।