ব্যাখ্যা: আগুন' শব্দের সমার্থক শব্দসমূহ: অনল, পাবক, দহন, বহ্নি, অগ্নি, হুতাশন ইত্যাদি। পক্ষান্তরে ভাতি, অংশু ও জ্যোতি হলো 'কিরণ' বা 'আলো' শব্দের সমার্থক শব্দ।
ব্যাখ্যা: পরের ই-কার আগে উচ্চারিত হলে কিংবা যুক্তব্যঞ্জনধ্বনির আগে ই-কার বা উ-কার উচ্চারিত হলে তাকে অপিনিহিতি বলে। যেমন— আজি > আইজ, সাধু > সাউধ ইত্যাদি।
ব্যাখ্যা: গৌড়ী প্রাকৃত বলতে গৌড় অঞ্চলের সাধারণ মানুষের বা প্রাকৃতজনের মুখের ভাষাকে বোঝায়। ভারতের বিস্তীর্ণ অঞ্চল, আধুনিক মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম ও বর্ধমানের কিছু অংশ এবং চাঁপাইনবাবগঞ্জ এই গৌড় অঞ্চলের অন্তর্ভুক্ত। ড. মুহম্মদ শহীদুল্লাহ্র মতে, ৬৫০ খ্রিষ্টাব্দের কাছাকাছি কোনো সময়ে অর্থাৎ সপ্তম শতকে গৌড়ী প্রাকৃত থেকে জন্ম নিয়েছিল আধুনিকতম প্রাকৃত বাংলা ভাষা।