চাকরির প্রস্তুতি প্রশ্নব্যাংক

বিভিন্ন বিভাগের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও সঠিক উত্তর দেখুন। সবুজ রঙে চিহ্নিত উত্তরটি সঠিক।

12029মোট প্রশ্ন
74বিভাগ
১০০%বিনামূল্যে
২৪/৭অ্যাক্সেস
All
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. কাজী নজরুল ইসলাম
গ. গোলাম মোস্তফা
ঘ. সত্যেন্দ্রনাথ দত্ত
ব্যাখ্যা: উত্তর তালিকায় ভুলবশত 'খ' চিহ্নিত হলেও কবি কাজী নজরুল ইসলাম সঠিক প্রশ্নোক্ত চরণটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 'সর্বহারা' (১৯২৬) কাব্যগ্রন্থের 'কৃষাণের গান' কবিতার অন্তর্ভুক্ত। এখানে কবি সমাজের ধনী ও বণিক শ্রেণির শোষণমূলক আচরণের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
ক. বগুড়া
খ. সিলেট
গ. নদীয়া
ঘ. চট্টগ্রাম
ব্যাখ্যা: বাঙালি মুসলিম কবিদের মধ্যে প্রাচীনতম কবি শাহ মুহম্মদ সগীর আনুমানিক চৌদ্দ শতকের শেষ থেকে পনেরো শতকের প্রথমার্ধে জন্মগ্রহণ করেন বলে মনে করা হয়। তার 'ইউসুফ-জোলেখা' বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক প্রণয়োপাখ্যান; যা তিনি সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের আমলে রচনা করেন। আর তার কাব্যে চট্টগ্রাম অঞ্চলের কতিপয় শব্দের ব্যবহার লক্ষ করে ড. মুহম্মদ এনামুল হক তাকে চট্টগ্রামের অধিবাসী বিবেচনা করেছেন। [তথ্যসূত্র: বাংলা সাহিত্যের ইতিহাস: মাহবুবুল আলম (পৃষ্ঠা-২৯৫)]
ক. ১৯০৫
খ. ১৯৪০
গ. ১৯৪৪
ঘ. ১৯৫৫
ব্যাখ্যা: রেনেসাঁ বা ইসলামি পুনর্জাগরণবাদী কবি' ফররুখ আহমদের রচিত শ্রেষ্ঠ ও জনপ্রিয় কাব্যগ্রন্থ 'সাত সাগরের মাঝি' ১৯৪৪ সালে প্রকাশিত হয়। তার কবিতায় ইসলামি রেনেসাঁর যে জাগরণ এই কাব্যগ্রন্থে তার পরিপূর্ণ পরিচয় পাওয়া যায়। এটি উৎসর্গ করা হয় আল্লামা ইকবালকে। এ কাব্যগ্রন্থের ১৯টি কবিতার মধ্যে উল্লেখযোগ্য— সাত সাগরের মাঝি, পাঞ্জেরী, সিন্দবাদ, আকাশ-নাবিক, ডাহুক, নিশান, শাহরিয়ার, এইসব রাত্রি ইত্যাদি।
ক. স্বরবৃত্ত
খ. মাত্রাবৃত্ত
গ. অক্ষরবৃত্ত
ঘ. গদ্যছন্দ
যেসব পরীক্ষায় এসেছে: ৪৮তম বিসিএস
ব্যাখ্যা: যে ছন্দরীতিতে উচ্চারণের গতিবেগ বা লয় দ্রুত হয়, যুগধ্বনি সবসময় একমাত্রা গণনা করা হয় এবং প্রত্যেক পর্বের প্রথম শব্দের আদিতে শ্বাসাঘাত পড়ে তাকে স্বরবৃত্ত ছন্দ বলা হয়। একে ছড়ার ছন্দ, দলবৃত্ত, লৌকিক ছন্দ, লোকছন্দ বা প্রাকৃত বাংলা ছন্দও বলা হয়ে থাকে। এছাড়া এ ছন্দে মূল পর্বের মাত্রা সংখ্যা ৪ মাত্রার হয়। এ ছন্দে যেকোনো অক্ষর (মুক্তাক্ষর ও বদ্ধাক্ষর) এক মাত্রার হয়। যেমন— আমাদের/ ছোট নদী/ চলে বাঁকে/ বাঁকে (৪+৪+৪+২) বৈশাখ/ মাসে তার/ হাঁটু জল/ থাকে (৪+৪+২)
ক. সৎ
খ. একতা
গ. দর্শন
ঘ. জনতা
ব্যাখ্যা: সৎ' হলো বিশেষণ পদ; যার বিশেষ্য হলো- সততা। অন্যদিকে 'একতা' ও 'জনতা' সমষ্টিবাচক বিশেষ্য এবং 'দর্শন' ভাববাচক বিশেষ্য।
ক. সন্ধি
খ. উপসর্গ
গ. কারক
ঘ. প্রত্যয়
ব্যাখ্যা: পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থের প্রাধান্য থাকে, তবে তাকে অব্যয়ীভাব সমাস বলে। বাংলা অব্যয়ীভাব সমাসের উদাহরণ ব্যাকরণের উপসর্গ অংশের অন্তর্ভুক্ত করা যায়। কারণ অব্যয়ীভাব সমাসের পূর্বপদে উপসর্গ বিদ্যমান থাকে। যেমন- উপকূল, পরিপূর্ণ ও অনুগমন অব্যয়ীভাব সমাসগুলো যথাক্রমে উপ, পরি ও অনু উপসর্গযোগে গঠিত হয়েছে।
ক. পশ্চাদপদ
খ. পশ্চাৎগামী
গ. পশ্চাদ্ভূমি
ঘ. পশ্চাৎবর্তী
ব্যাখ্যা: পশ্চাৎ + ভূমি = পশ্চাদ্ভূমি বানানটি প্রমিত; যার অর্থ: পিছনের স্থান, পটভূমি ইত্যাদি। অপশনের অন্য তিনটি ভুল শব্দের প্রমিত রূপ: পশ্চাদপদ → পশ্চাৎপদ, পশ্চাৎগামী → পশ্চাদ্গামী ও পশ্চাৎবর্তী → পশ্চাদ্বর্তী।
ক. ছমছম
খ. ঝমঝম
গ. টিকটিক
ঘ. ঠিক ঠিক
ব্যাখ্যা: অনুভূতিজাত দ্বিরুক্ত শব্দ হলো- ছমছম। এটি অব্যয়ের দ্বিরুক্তি হিসেবে অনুভূতি বা ভাব বোঝাতে ব্যবহৃত হয়। যেমন: ভয়ে গা ছমছম করছে। ঝমঝম (বৃষ্টি পড়ার শব্দ) বস্তুর ধ্বনির অনুকার হিসেবে ধ্বন্যাত্মক দ্বিরুক্তি।
ক. কাল
খ. কারক
গ. সন্ধি
ঘ. পদ
ব্যাখ্যা: বাক্যের অন্তর্গত শব্দের পারস্পরিক সম্পর্ক ব্যাকরণের কারক অংশে আলোচিত হয়। বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক, তাকে কারক বলে। কারক বিশ্লেষণ মূলত বাক্যতত্ত্বেরই আলোচ্য বিষয়। অন্যদিকে, সন্নিহিত দুটি ধ্বনির মিলন হলো সন্ধি। বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দ ও ধাতু হলো পদ। ক্রিয়া সংঘটনের সময়কে কাল বলে।
ক. অর্ণব
খ. রাতুল
গ. অর্ক
ঘ. জলধি
ব্যাখ্যা: আফতাব' শব্দের সমার্থক শব্দ: অর্ক, সূর্য, প্রভাকর, ভাস্কর, তপন, সবিতা, অংশুমালী, ভানু, আদিত্য, মার্তণ্ড, অরুণ, বিভাবসু, বালার্ক ইত্যাদি। অন্যদিকে, রাতুল- লাল এবং 'অর্ণব' ও 'জলধি' সাগরের সমার্থক শব্দ।