ক. মহাকাব্য
খ. ইতিহাস গ্রন্থ
গ. উপন্যাস
ঘ. ইতিহাস-আশ্রিত জীবনীগ্রন্থ
ব্যাখ্যা: মীর মশাররফ হোসেনের বিখ্যাত উপন্যাস 'বিষাদসিন্ধু'। তাঁর রচিত এ উপন্যাসটি বাংলা সাহিত্যের একমাত্র কাব্যধর্মী উপন্যাস। ইতিহাস আশ্রিত উপন্যাসটিতে মাবিয়ার পুত্র দামেস্ক অধিপতি এজিদ নবীর দৌহিত্র ইমাম হাসানকে কৌশলে বিষ প্রয়োগে হত্যা এবং ইমাম হোসেনকে কারবালার প্রান্তরে যুদ্ধে পরাজিত করে হত্যা করে, যার করুণ কাহিনি এ উপন্যাসে বর্ণিত হয়েছে। তার আরও কিছু উপন্যাস 'রত্নবতী', 'গাজী মিয়ার বস্তানি', 'নিয়তি কি অবনতি'।
ক. কবর
খ. বহিপীর
গ. পায়ের আওয়াজ পাওয়া যায়
ঘ. ওরা কদম আলী
ব্যাখ্যা: সৈয়দ ওয়ালীউল্লাহর লেখা নাটক 'বহিপীর'। তাহেরা নামে এক অসহায় তরুণী ও এক সাধুবেশী ভণ্ড পীরের বিয়ে ও বিয়ে পরবর্তী ঘটনাকে কেন্দ্র করে বহিপীর নাটকটি রচিত হয়েছে। অন্যদিকে 'কবর', 'পায়ের আওয়াজ পাওয়া যায়' এবং 'ওরা কদম আলী' নাটকের রচয়িতা যথাক্রমে মুনীর চৌধুরী, সৈয়দ শামসুল হক এবং মামুনুর রশীদ।
ক. কালো বরফ
খ. খেলাঘর
গ. অনুর পাঠশালা
ঘ. জীবন আমার বোন
ব্যাখ্যা: মাহমুদুল হকের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস 'জীবন আমার বোন' (১৯৭৬)-এর চরিত্র খোকা ও রঞ্জু। খোকা চরিত্রটির পুরো নাম হলো জাহিদুল কবির খোকা। এছাড়া এ উপন্যাসের আরো কতিপয় চরিত্র হলো মুরাদ, রহমান, ইয়াছিন ও নীলা ভাবি। 'কালো বরফ', 'খেলাঘর' এবং 'অনুর পাঠশালা' উপন্যাসগুলোর গুরুত্বপূর্ণ চরিত্র যথাক্রমে আব্দুল খালেক, ইয়াকুব ও অনু।
ক. রজনীকান্ত সেন
খ. ইসমাইল হোসেন সিরাজী
গ. কামিনী রায়
ঘ. দ্বিজেন্দ্রলাল রায়
ব্যাখ্যা: কামিনী রায় রচিত 'পরার্থে' কবিতার বিখ্যাত চরণদ্বয়- 'সকলের তরে সকলে আমরা/প্রত্যেকে আমরা পরের তরে'। তার আরও কয়েকটি বিখ্যাত পঙ্ক্তি- 'পরের কারণে স্বার্থ দিয়া বলি/এ জীবন মন সকলি দাও/তার মতো সুখ কোথাও কি আছে/আপনার কথা ভুলিয়া যাও'।
ক. নষ্টনীড়
খ. নামঞ্জুর গল্প
গ. রবিবার
ঘ. ল্যাবরেটরি
ব্যাখ্যা: অভীক' রবীন্দ্রনাথের 'রবিবার' গল্পের নায়ক। অন্যদিকে চারু-নষ্টনীড়, প্রসন্ন, অমিয়া- নামঞ্জুর গল্প এবং মোহিনী, নন্দ কিশোর- ল্যাবরেটরি গল্পের চরিত্র।
ক. খেয়া
খ. মানসী
গ. কল্পনা
ঘ. সোনার তরী
ক. কৃষ্ণকান্তের উইল
খ. দুর্গেশনন্দিনী
গ. মৃণালিনী
ঘ. বিষবৃক্ষ
ব্যাখ্যা: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 'মৃণালিনী' (১৮৬৯) ত্রয়োদশ শতাব্দীর বাংলাদেশ ও তুর্কি আক্রমণের ঐতিহাসিক পটভূমিতে রচিত। ঐতিহাসিক ঘটনার অন্তরালে হেমচন্দ্র-মৃণালিনী এবং পশুপতি-মনোরমার প্রেমকাহিনী এই উপন্যাসের প্রধান চরিত্র। অন্যদিকে রোহিনী, গোবিন্দলাল, ভ্রমর- কৃষ্ণকান্তের উইল; আয়েশা, তিলোত্তমা- দুর্গেশনন্দিনী; কুন্দনন্দিনী, নগেন্দ্রনাথ- বিষবৃক্ষের অন্যতম চরিত্র।
ক. কাজী আবদুল ওদুদ
খ. এস ওয়াজেদ আলি
গ. আবুল ফজল
ঘ. আবদুল কাদির
ব্যাখ্যা: ড. মুহম্মদ শহীদুল্লাহ'র সভাপতিত্বে ১৯২৬ সালে ১৯ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 'মুসলিম সাহিত্য সমাজ' প্রতিষ্ঠিত হয়। এ সংগঠনের মূলমন্ত্র ছিল 'বুদ্ধির মুক্তি' আন্দোলন। এ আন্দোলনে জড়িত অন্যতম ব্যক্তিরা হলেন কাজী আবদুল ওদুদ, আবুল ফজল, আবদুল কাদির। এস ওয়াজেদ আলী ছিলেন প্রমথ চৌধুরী সম্পাদিত 'সবুজপত্র' পত্রিকার অন্যতম লেখক।
ক. ভবানন্দের
খ. ভাঁডুদত্তের
গ. ঈশ্বরী পাটুনীর
ঘ. ফুল্লরার
ব্যাখ্যা: আমার সন্তান যেন থাকে দুধেভাতে'- এটি মধ্যযুগের কবি ভারতচন্দ্র রায়গুণাকরের রচনা। তিনি ঈশ্বরী পাটুনী চরিত্রের মুখ দিয়ে এ কথা বলিয়েছেন। অন্যদিকে ফুল্লরা, ভাডুদত্ত 'চণ্ডীমঙ্গল' কাব্যের চরিত্র। ভবানন্দ অন্নদামঙ্গল কাব্যের চরিত্র।
ক. মারাঠি
খ. হিন্দি
গ. মৈথিলি
ঘ. গুজরাটি
ব্যাখ্যা: বৈষ্ণব কবি বিদ্যাপতি মিথিলার সীতাকুমারী মহকুমার বিসফি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি মৈথিলি, অবহটঠ ও সংস্কৃত ভাষায় পদ রচনা করেন।