ক. চীন
খ. তাইওয়ান
গ. পারস্য
ঘ. কোরিয়া
যেসব পরীক্ষায় এসেছে: রাবি. (এ-৩ ইউনিট- সেট: ১): ১২-১৩
ব্যাখ্যা: মা-হুয়ান ছিলেন একজন চীনা পর্যটক এবং দোভাষী। তিনি সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে (১৫শ শতকের শুরুতে) চীনা রাজদূত দলের সাথে বাংলায় এসেছিলেন এবং তাঁর ভ্রমণবৃত্তান্তে বাংলার রেশম, কাগজ ও বস্ত্রশিল্পের উচ্চ প্রশংসা করেন।
ক. ইতালি
খ. তিব্বত
গ. গ্রিস
ঘ. মরক্কো
যেসব পরীক্ষায় এসেছে: রাবি. (এ): ১৮-১৯/ চট্টগ্রাম বিশ্ব. (বি): ১৯-২০/যুব ও ক্রীড়া মন্ত্রণালয় (জেলা ক্রীড়া অফিসার): ২০২৩
ব্যাখ্যা: বিখ্যাত মুসলিম ভূগোলবিদ ও পরিব্রাজক ইবনে বতুতা উত্তর আফ্রিকার মরক্কো দেশের তাঞ্জিয়ার নগরীতে জন্মগ্রহণ করেন।
ক. পদার্থবিজ্ঞান
খ. চিকিৎসাবিজ্ঞান
গ. জীববিজ্ঞান
ঘ. অর্থনীতি
যেসব পরীক্ষায় এসেছে: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন তথ্য অধিদপ্তরের সহকারী তথ্য অফিসার-২০২২
ব্যাখ্যা: মধ্যযুগের মুসলিম রেনেসাঁর অন্যতম প্রধান ব্যক্তিত্ব ইবনে সিনা ছিলেন একজন বিশ্ববিখ্যাত চিকিৎসাবিজ্ঞানী, দার্শনিক ও জ্যোতির্বিদ। তাঁর রচিত 'আল-কানুন ফিত-তিব' (The Canon of Medicine) চিকিৎসাবিজ্ঞানের ইতিহাসে একটি মাইলফলক গ্রন্থ।
ক. ৩০৫ সালে
খ. ১১৪৫ সালে
গ. ১২৪৫ সালে
ঘ. ১৩৪৬ সালে
যেসব পরীক্ষায় এসেছে: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (চট্টগ্রাম বিভাগ): ০৫
ব্যাখ্যা: সুলতান ফখরুদ্দিন মুবারক শাহের রাজত্বকালে ১৩৪৬ খ্রিষ্টাব্দে (১৪শ শতকে) মরক্কোর মুসলিম পর্যটক ইবনে বতুতা বাংলায় (সোনারগাঁও ও চট্টগ্রাম বন্দর হয়ে) আগমন করেন।
ক. ২০১-২১০ খ্রিষ্টাব্দ
খ. ৯০৫-৯১৪ খ্রিষ্টাব্দ
গ. ৪০১-৪১০ খ্রিষ্টাব্দ
ঘ. ৭০২-৭০৮ খ্রিষ্টাব্দ
যেসব পরীক্ষায় এসেছে: থানা সহকারী শিক্ষা অফিসার: ৯৯
ব্যাখ্যা: প্রথম চীনা পরিব্রাজক হিসেবে ফা হিয়েন গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের (বিক্রমাদিত্য) আমলে ভারতে আসেন। তিনি ৪০১ থেকে ৪১০ খ্রিষ্টাব্দ পর্যন্ত ভারতে অবস্থান করে বৌদ্ধ ধর্মগ্রন্থ ও স্থানসমূহ পরিদর্শন করেন।
ক. ফা হিয়েন
খ. হিউয়েন সাং
গ. ইবনে বতুতা
ঘ. ইবনে খলদুন
যেসব পরীক্ষায় এসেছে: সহকারী জজ: ০৯/ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি (ফিল্ড অফিসার): ২০২৪
ব্যাখ্যা: বিখ্যাত মরক্কোর পর্যটক ইবনে বতুতা বাংলার প্রচুর ধনসম্পদ ও সস্তা পণ্যের পাশাপাশি এখানকার আর্দ্র ও স্যাঁতসেঁতে আবহাওয়ার কারণে এই অঞ্চলকে ফার্সি ভাষায় 'দোযখ পুর আয নেয়ামত' বা 'ধনসম্পদপূর্ণ নরক' বলে আখ্যায়িত করেছিলেন।
ক. ৬৩৮ সালে
খ. ৫৩২ সালে
গ. ৭৩২ সালে
ঘ. ৬৪৮ সালে
যেসব পরীক্ষায় এসেছে: মাদকব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিস সহায়ক: ২০২৩
ব্যাখ্যা: বিখ্যাত চীনা বৌদ্ধ ভিক্ষু ও পরিব্রাজক হিউয়েন সাং ৬৩৮ সালে রাজা হর্ষবর্ধনের রাজত্বকালে বাংলায় (পুন্ড্রবর্ধন ও সমতট অঞ্চলে) আগমন করেন। তিনি প্রায় দুই বছর বাংলায় অবস্থান করেছিলেন।
ক. চন্দ্রকেতুগড়
খ. তাম্রলিপ্ত
গ. সমন্দর
ঘ. গঙ্গারিডাই
যেসব পরীক্ষায় এসেছে: ঢাবি. (ঘ ইউনিট): ১৮-১৯
ব্যাখ্যা: প্রাচীন বাংলার একটি বিখ্যাত ও প্রাচীনতম সমুদ্র বন্দর ছিল তাম্রলিপ্ত। এটি বর্তমান ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মেদিনীপুর জেলার তমলুক নামক স্থানে অবস্থিত ছিল।
ক. বগুড়া
খ. কুমিল্লা
গ. বরিশাল
ঘ. বর্ধমান
যেসব পরীক্ষায় এসেছে: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (প্রত্নতত্ত্ব বিভাগ): ০৯-১০
ব্যাখ্যা: ভাগীরথী নদীর পশ্চিম তীরে অবস্থিত প্রাচীন রাঢ় জনপদটি বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বর্ধমান, মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়া জেলা জুড়ে বিস্তৃত ছিল।
ক. বরেন্দ্র
খ. হরিকেল
গ. পুণ্ড্র
ঘ. গৌড়
যেসব পরীক্ষায় এসেছে: ইসলামী বিশ্ব: (সি-ইউনিট): ১৫-১৬
ব্যাখ্যা: প্রাচীন বাংলার পূর্ব ও উত্তর-পূর্ব কোণে অবস্থিত বৃহত্তম সিলেট এবং চট্টগ্রাম অঞ্চল নিয়ে হরিকেল জনপদটি গড়ে উঠেছিল।