চাকরির প্রস্তুতি প্রশ্নব্যাংক

বিভিন্ন বিভাগের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও সঠিক উত্তর দেখুন। সবুজ রঙে চিহ্নিত উত্তরটি সঠিক।

11965মোট প্রশ্ন
73বিভাগ
১০০%বিনামূল্যে
২৪/৭অ্যাক্সেস
All
ক. গৌড় অঞ্চলের মুখের ভাষা
খ. গৌড় সাহিত্যের স্বাভাবিক রীতি
গ. গৌড় ভাষার লিখিত নমুনা
ঘ. গৌড় ভাষার বিকৃত উচ্চারণ
ব্যাখ্যা: গৌড়ী প্রাকৃত বলতে গৌড় অঞ্চলের সাধারণ মানুষের বা প্রাকৃতজনের মুখের ভাষাকে বোঝায়। ভারতের বিস্তীর্ণ অঞ্চল, আধুনিক মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম ও বর্ধমানের কিছু অংশ এবং চাঁপাইনবাবগঞ্জ এই গৌড় অঞ্চলের অন্তর্ভুক্ত। ড. মুহম্মদ শহীদুল্লাহ্র মতে, ৬৫০ খ্রিষ্টাব্দের কাছাকাছি কোনো সময়ে অর্থাৎ সপ্তম শতকে গৌড়ী প্রাকৃত থেকে জন্ম নিয়েছিল আধুনিকতম প্রাকৃত বাংলা ভাষা।
ক. ২-৩ বছর
খ. ৫-৭ বছর
গ. ৯-১০ বছর
ঘ. ১৪-১৫ বছর
ব্যাখ্যা: পর্তুগিজ পাদ্রি মনোয়েল দ্যা আসসুম্পসাঁও গাজীপুরের ভাওয়াল পরগণার একটি গির্জায় ধর্মযাজকের দায়িত্ব পালনকালে দীর্ঘ ৯-১০ বছর ধরে (১৭৩৪-১৭৪২/৪৩) বাংলা ভাষার শব্দ এবং ব্যাকরণ সম্পর্কিত তথ্য সংগ্রহ করে 'কৃপার শাস্ত্রের অর্থভেদ' এবং 'বাংলা-পর্তুগিজ অভিধান ও ব্যাকরণ' গ্রন্থ দুটি রচনা করেন।
ক. যে স্বরধ্বনি উচ্চারণে ঠোঁট বেশি খোলে
খ. যে স্বরধ্বনি উচ্চারণে জিভ উঁচু হয়
গ. যে স্বরধ্বনি অবিকৃতভাবে উচ্চারিত হয়
ঘ. যে স্বরধ্বনি উচ্চারণে বিকৃতি ঘটে
ব্যাখ্যা: স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট কতটুকু খোলা বা বন্ধ থাকে অর্থাৎ কী পরিমাণ উন্মুক্ত হয়, তার ভিত্তিতে স্বরধ্বনি চার ভাগে বিভক্ত। যথা: i. সংবৃত- ই, উ, ii. অর্ধ-সংবৃত- এ, ও; iii. অর্ধ-বিবৃত- অ্যা, অ এবং iv. বিবৃত- আ। বিবৃত স্বরধ্বনি উচ্চারণের সময়ে ঠোঁট বেশি খোলা থাকে আর সংবৃত স্বরধ্বনি উচ্চারণে ঠোঁট কম খোলা থাকে।
ক. জন্মখণ্ড
খ. তাম্বুলখণ্ড
গ. দানখণ্ড
ঘ. রাধাবিরহ
ব্যাখ্যা: মধ্যযুগের সর্বজনস্বীকৃত প্রথম নিদর্শন হলো বড়ু চণ্ডীদাসের 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্য। মোট ১৩টি খণ্ডে বিন্যস্ত এ কাব্যে প্রথম খণ্ড হলো- জন্মখণ্ড এবং শেষখণ্ড হলো- বিরহ খণ্ড (রাধাবিরহ)। পয়ার ও ত্রিপদী ছন্দে রচিত এ কাব্যে ৪১৮টি পদ আছে। এটি আঙ্গিক বা গঠনরীতিতে নাট্যগীতি ও প্রকরণে পদাবলি। ৪৭তম বিসিএস
ক. অনল প্রবাহ
খ. উদ্বোধন
গ. আকাঙ্ক্ষা
ঘ. নব উদ্দীপনা
ব্যাখ্যা: লেখক, বাগ্মী ও কৃষক নেতা সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী (১৮৮০-১৯৩১) রচিত মুসলিম জাগরণমূলক কাব্য 'অনল প্রবাহ' (১৯০০)। মুসলমানদের দুরবস্থা ও অধঃপতন ব্যক্ত করে ইংরেজদের বিরুদ্ধে ক্ষোভ ও রোষ প্রকাশের অভিযোগে ১৯০৯ সালের ফেব্রুয়ারি মাসে তৎকালীন বাংলা সরকার গ্রন্থটি বাজেয়াপ্ত করেন। এ কাব্যে কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের 'ভারত ভিক্ষা' ও 'ভারত বিলাপ' ইত্যাদি কবিতার সুস্পষ্ট প্রভাব আছে।
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. কাজী নজরুল ইসলাম
গ. গোলাম মোস্তফা
ঘ. সত্যেন্দ্রনাথ দত্ত
ব্যাখ্যা: উত্তর তালিকায় ভুলবশত 'খ' চিহ্নিত হলেও কবি কাজী নজরুল ইসলাম সঠিক প্রশ্নোক্ত চরণটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 'সর্বহারা' (১৯২৬) কাব্যগ্রন্থের 'কৃষাণের গান' কবিতার অন্তর্ভুক্ত। এখানে কবি সমাজের ধনী ও বণিক শ্রেণির শোষণমূলক আচরণের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
ক. বগুড়া
খ. সিলেট
গ. নদীয়া
ঘ. চট্টগ্রাম
ব্যাখ্যা: বাঙালি মুসলিম কবিদের মধ্যে প্রাচীনতম কবি শাহ মুহম্মদ সগীর আনুমানিক চৌদ্দ শতকের শেষ থেকে পনেরো শতকের প্রথমার্ধে জন্মগ্রহণ করেন বলে মনে করা হয়। তার 'ইউসুফ-জোলেখা' বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক প্রণয়োপাখ্যান; যা তিনি সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের আমলে রচনা করেন। আর তার কাব্যে চট্টগ্রাম অঞ্চলের কতিপয় শব্দের ব্যবহার লক্ষ করে ড. মুহম্মদ এনামুল হক তাকে চট্টগ্রামের অধিবাসী বিবেচনা করেছেন। [তথ্যসূত্র: বাংলা সাহিত্যের ইতিহাস: মাহবুবুল আলম (পৃষ্ঠা-২৯৫)]
ক. ১৯০৫
খ. ১৯৪০
গ. ১৯৪৪
ঘ. ১৯৫৫
ব্যাখ্যা: রেনেসাঁ বা ইসলামি পুনর্জাগরণবাদী কবি' ফররুখ আহমদের রচিত শ্রেষ্ঠ ও জনপ্রিয় কাব্যগ্রন্থ 'সাত সাগরের মাঝি' ১৯৪৪ সালে প্রকাশিত হয়। তার কবিতায় ইসলামি রেনেসাঁর যে জাগরণ এই কাব্যগ্রন্থে তার পরিপূর্ণ পরিচয় পাওয়া যায়। এটি উৎসর্গ করা হয় আল্লামা ইকবালকে। এ কাব্যগ্রন্থের ১৯টি কবিতার মধ্যে উল্লেখযোগ্য— সাত সাগরের মাঝি, পাঞ্জেরী, সিন্দবাদ, আকাশ-নাবিক, ডাহুক, নিশান, শাহরিয়ার, এইসব রাত্রি ইত্যাদি।
ক. সৎ
খ. একতা
গ. দর্শন
ঘ. জনতা
ব্যাখ্যা: সৎ' হলো বিশেষণ পদ; যার বিশেষ্য হলো- সততা। অন্যদিকে 'একতা' ও 'জনতা' সমষ্টিবাচক বিশেষ্য এবং 'দর্শন' ভাববাচক বিশেষ্য।
ক. সন্ধি
খ. উপসর্গ
গ. কারক
ঘ. প্রত্যয়
ব্যাখ্যা: পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থের প্রাধান্য থাকে, তবে তাকে অব্যয়ীভাব সমাস বলে। বাংলা অব্যয়ীভাব সমাসের উদাহরণ ব্যাকরণের উপসর্গ অংশের অন্তর্ভুক্ত করা যায়। কারণ অব্যয়ীভাব সমাসের পূর্বপদে উপসর্গ বিদ্যমান থাকে। যেমন- উপকূল, পরিপূর্ণ ও অনুগমন অব্যয়ীভাব সমাসগুলো যথাক্রমে উপ, পরি ও অনু উপসর্গযোগে গঠিত হয়েছে।