ব্যাখ্যা: বাংলা একাডেমি English-Bangla Dictionary ও আধুনিক বাংলা অভিধান অনুযায়ী Attested-এর পরিভাষা 'সত্যায়িত' বা 'প্রত্যয়িত' দুটোই গ্রহণযোগ্য। তবে প্রশাসনিক পরিভাষায় 'Attested' অর্থ সত্যায়িত এবং 'Certified' অর্থ প্রত্যয়িত।
ব্যাখ্যা: সাধারণ ধর্মবাচক পদের সাথে উপমানবাচক পদের যে সমাস হয়, তাকে উপমান কর্মধারয় সমাস বলে। যেমন— শশকের ন্যায় ব্যস্ত = শশব্যস্ত, তুষারের ন্যায় শুভ্র = তুষারশুভ্র। অন্যদিকে কালচক্র ও পরাণপাখি রূপক কর্মধারয় সমাস।
ব্যাখ্যা: বিকল্পগুলোর মধ্যে (গ) বাক্যটি প্রযোগগত দিক থেকে সঠিক। অন্য তিনটির শুদ্ধ রূপ হবে— 'আমি কারও সাতেও নেই, পাঁচেও নেই', 'আপনি সপরিবারে আমন্ত্রিত' এবং 'সারাজীবন ভূতের বেগার খেটে মরলাম'।
ব্যাখ্যা: নদী'র সমার্থক শব্দ হলো তটিনী, স্রোতস্বিনী, প্রবাহিণী, শৈবলিনী ইত্যাদি। অন্যদিকে সিন্ধু- সাগর, হিল্লোল- ঢেউ এবং নির্ঝর- ঝরনা শব্দের প্রতিশব্দ।