ব্যাখ্যা: কবিতার কথা' (১৯৫৫) কবি জীবনানন্দ দাশের প্রথম প্রবন্ধগ্রন্থ। অন্যদিকে 'দিবারাত্রির কাব্য', 'শেষের কবিতা' এবং 'পল্লীসমাজ' উপন্যাসসমূহের রচয়িতা যথাক্রমে মানিক বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
ব্যাখ্যা: স্মৃতিস্তম্ভ' (১৯৫২) আলাউদ্দিন আল আজাদ রচিত একটি ভাষা আন্দোলনভিত্তিক কবিতা। অন্যদিকে, 'হুলিয়া' নির্মলেন্দু গুণের কবিতা, 'তোমাকে অভিবাদন প্রিয়তমা' শহীদ কাদরীর কবিতা এবং 'সোনালী কাবিন' আল মাহমুদের কাব্যগ্রন্থ।
ব্যাখ্যা: পারিভাষিক শব্দ হলো বিষয়গত সুনির্দিষ্ট অর্থবোধক শব্দ। অভিধানে 'পরিভাষা' শব্দের অর্থ 'বিশিষ্ট অর্থবাচক শব্দ'। জ্ঞান-বিজ্ঞানের সুনির্দিষ্ট ক্ষেত্রে যেসব শব্দ সুনির্দিষ্ট বা বিশেষ অর্থে ব্যবহৃত হয় সেগুলোকেই পারিভাষিক শব্দ বলে। যেমন: Subconscious - অবচেতন, Township - উপশহর, Philology - ভাষাবিদ্যা, Rank – পদমর্যাদা ইত্যাদি।