ব্যাখ্যা: উনিশ শতকের গোড়া থেকে বাংলা গদ্য রচনা আরম্ভ হলে বাংলা বানানে নানা বিশৃঙ্খলা পরিলক্ষিত হয়। পরে রবীন্দ্রনাথ ঠাকুর এ বিষয় অনুধাবন করে একটি বানান রীতি প্রণয়নের জন্য ১৯৩৫ খ্রিষ্টাব্দে কলিকাতা বিশ্ববিদ্যালয়কে অনুরোধ করেন। আর ১৯৩৬ সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় বানান সংস্কারের যে উদ্যোগ নেয় তার মূল লক্ষ্য ছিল বানানের বিকল্প নিয়ম বর্জন করা। অর্থাৎ যেসব শব্দের একাধিক বানানের নিয়ম প্রচলিত আছে সেসব শব্দের একটি বানানকে মান্য হিসেবে ঠিক করা। বাংলা একাডেমি ১৯৯২ সালে যে উদ্যোগ নেয়, সেখানেও বিকল্প বর্জনের বিষয়টি গুরুত্ব দেওয়া হয়।
ব্যাখ্যা: মাইকেল মধুসূদন দত্ত রচিত বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য 'মেঘনাদবধ কাব্য' ১৮৬১ সালে প্রথম প্রকাশিত হয়। এটি ৯টি সর্গে অমিত্রাক্ষর ছন্দে রচিত। ৩৭তম বিসিএস
ব্যাখ্যা: যে আলোতে কুমুদ ফোটে- কৌমুদী। কৌমুদী সংস্কৃতজাত শব্দ এবং বিশেষ্য পদ যার অর্থ জ্যোৎস্না বা চাঁদের আলো। অন্যদিকে, 'বিভা' অর্থ আলোক, কিরণ। 'প্রভাবতী' স্ত্রী অর্থে তেজোময় বা দীপ্তিময়।