ব্যাখ্যা: বিশেষ্য, বিশেষণ এবং অনুকার অব্যয়ের পরে 'আ' প্রত্যয় যোগ করে যে নতুন ধাতু গঠিত হয়, তা-ই নাম ধাতু। যেমন: বেত + আ = বেতা, হাত + আ = হাতা। অন্যদিকে চল্, কর্, পড় হলো মৌলিক ধাতু।
ব্যাখ্যা: রেনেসাঁ বা ইসলামি পুনর্জাগরণবাদী কবি' ফররুখ আহমদের রচিত শ্রেষ্ঠ ও জনপ্রিয় কাব্যগ্রন্থ 'সাত সাগরের মাঝি' ১৯৪৪ সালে প্রকাশিত হয়। তার কবিতায় ইসলামি রেনেসাঁর যে জাগরণ এই কাব্যগ্রন্থে তার পরিপূর্ণ পরিচয় পাওয়া যায়। এটি উৎসর্গ করা হয় আল্লামা ইকবালকে। এ কাব্যগ্রন্থের ১৯টি কবিতার মধ্যে উল্লেখযোগ্য— সাত সাগরের মাঝি, পাঞ্জেরী, সিন্দবাদ, আকাশ-নাবিক, ডাহুক, নিশান, শাহরিয়ার, এইসব রাত্রি ইত্যাদি।