ব্যাখ্যা: বিশেষ্য, বিশেষণ এবং অনুকার অব্যয়ের পরে 'আ' প্রত্যয় যোগ করে যে নতুন ধাতু গঠিত হয়, তা-ই নাম ধাতু। যেমন: বেত + আ = বেতা, হাত + আ = হাতা। অন্যদিকে চল্, কর্, পড় হলো মৌলিক ধাতু।
ব্যাখ্যা: যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হলে বক্তব্য জোরালো হয় সেগুলোকে বলক বলে। 'পরিবার থেকেই শিক্ষার শুরু'- এখানে 'থেকে'র সাথে 'ই' যুক্ত হয়েছে, এই 'ই' হলো বলক। আরও উদাহরণ: তখনই কথাটা বলা উচিত ছিল, এখনও সময় আছে পড়তে যাও ইত্যাদি।