ব্যাখ্যা: Ode বলতে সাধারণত স্তোত্র, স্তুতি বা গাথাকবিতাকে বোঝায়। গ্রিক সংস্কৃতিতে Ode মূলত এক বা একাধিক কণ্ঠে গাওয়ার জন্য নৃত্যের লয় ও কোরাস সহযোগে রচিত হতো বলে দেওয়া অপশনগুলোর মধ্যে এটি 'কোরাসগান'-কে নির্দেশ করে। (উল্লেখ্য, Elegy হলো শোককবিতা)।
ব্যাখ্যা: চার ইয়ারী কথা' প্রমথ চৌধুরী রচিত একটি বিখ্যাত গল্পগ্রন্থ। অন্যদিকে 'পালামৌ' (সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়), 'দেশে বিদেশে' (সৈয়দ মুজতবা আলী) এবং 'দৃষ্টিপাত' (যাযাবর) ভ্রমণ সাহিত্যবিষয়ক গ্রন্থ।