ব্যাখ্যা: স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট কতটুকু খোলা বা বন্ধ থাকে অর্থাৎ কী পরিমাণ উন্মুক্ত হয়, তার ভিত্তিতে স্বরধ্বনি চার ভাগে বিভক্ত। যথা: i. সংবৃত- ই, উ, ii. অর্ধ-সংবৃত- এ, ও; iii. অর্ধ-বিবৃত- অ্যা, অ এবং iv. বিবৃত- আ। বিবৃত স্বরধ্বনি উচ্চারণের সময়ে ঠোঁট বেশি খোলা থাকে আর সংবৃত স্বরধ্বনি উচ্চারণে ঠোঁট কম খোলা থাকে।
ব্যাখ্যা: পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থের প্রাধান্য থাকে, তবে তাকে অব্যয়ীভাব সমাস বলে। বাংলা অব্যয়ীভাব সমাসের উদাহরণ ব্যাকরণের উপসর্গ অংশের অন্তর্ভুক্ত করা যায়। কারণ অব্যয়ীভাব সমাসের পূর্বপদে উপসর্গ বিদ্যমান থাকে। যেমন- উপকূল, পরিপূর্ণ ও অনুগমন অব্যয়ীভাব সমাসগুলো যথাক্রমে উপ, পরি ও অনু উপসর্গযোগে গঠিত হয়েছে।