ব্যাখ্যা: প্রদত্ত বাক্যটিতে বানান ও বচনজনিত ভুল ঘটেছে। শুদ্ধ বাক্য হবে- সত্যকে স্বীকার করতে অনেক ব্যক্তিই চায় না। কোনো শব্দকে একবার বহুবচনে রূপান্তরিত করলে পুনরায় তার বহুত্ব অপ্রয়োজনীয়। তাই অনেক, অগণিত, বহু, সব ইত্যাদি বহুত্ববাচক শব্দের পরে বিশেষ্য পদের সঙ্গে রা, গুলি, গুলো ইত্যাদি যুক্ত হবে না। না, নাই, নয় এই নেতিবাচক শব্দ সবসময় পৃথক শব্দ হিসেবে বসবে। কখনো কোনো শব্দের সঙ্গে জুড়ে যাবে না। তাই চাইনা, করিনা, যাইনা ইত্যাদি না হয়ে চাই না, করি না, যাই না ইত্যাদি হবে।