ব্যাখ্যা: এটি বিসর্গ সন্ধির একটি বিশেষ নিয়ম। বিসর্গের পর অ থাকলে বিসর্গ স্থানে 'র' হয়। সেই নিয়মানুযায়ী ‘অহঃ + অহ’ যুক্ত হয়ে বিসর্গের স্থলে ‘র’ আসার কারণে শব্দটি হয় ‘অহরহ’।
ব্যাখ্যা: বাংলা ব্যাকরণে নতুন শব্দ গঠনের প্রধান মাধ্যমগুলোর অন্যতম হচ্ছে সন্ধি, সমাস, উপসর্গ ও প্রত্যয়। সন্ধি ধ্বনিগত মিলনের মাধ্যমে এবং সমাস একাধিক পদের একপদীকরণের মাধ্যমে নতুন অর্থবোধক শব্দ তৈরি করে। অন্যদিকে কারক ও পুরুষ মূলত পদের সম্পর্ক এবং রূপ নির্ণয় করে, নতুন শব্দ গঠন করে না।